সড়ক নিরাপত্তা সপ্তাহ : বড়লেখায় পুলিশের সচেতনতামুলক প্রচারাভিযান – এইবেলা
  1. admin@eibela.net : admin :
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০৪:১৮ অপরাহ্ন
শিরোনাম :
নবীগঞ্জে ‘সনাতন-দীননাথ কিশোর সংসদ’র কমিটি গঠন  সিলেট ওসমানী মেডিকেলে সার্টিফিকেট জট : ছাতকে ১০৯ মামলার চার্জশিট আটকে আছে সাংবাদিকতায় বিশেষ স্বীকৃতি পেলেন আতাউর রহমান কাওছার ছাতকে দ‌ক্ষিন খুরমা বিএনপির বিক্ষোভ মিছিল ও পথসভা সি‌লে‌টের বরকতিয়া সুপার মার্কেট ব্যবসায়ী কমিটির নির্বাচনে লতিফ সভাপতি ও মুক্তাদির সম্পাদক নির্বাচিত ছাতকে ১৩০ পিস ইয়াবাসহ ২ মাদক ব‌্যবসা‌য়ী গ্রেপ্তার জুড়ীতে মরহুম কটন আলী মাস্টারের স্মরণে মানবিক চায়ের দোকান ১০ উদ্বোধন কমলগঞ্জের বীরাঙ্গনা স্বীকৃতির আগেই মারা গেলেন জয়গুন নাহার খানম কুলাউড়ার ভাটেরায় নিষিদ্ধ ঘোষিত ওলামা লীগ নেতা সাইফুল সিদ্দেকী সেফুলের অপতৎপরতা  রাজনগরে শিক্ষকের বাড়িতে ডাকাতি : ডাকাতের হামলায় গৃহকর্তা আহত

সড়ক নিরাপত্তা সপ্তাহ : বড়লেখায় পুলিশের সচেতনতামুলক প্রচারাভিযান

  • শনিবার, ৩০ এপ্রিল, ২০২২

Manual5 Ad Code

বড়লেখা প্রতিনিধি ::

বড়লেখায় সড়ক নিরাপত্তা সপ্তাহে ঈদ উদযাপন নিরাপদ, আনন্দময় ও উৎসবমূখর করার লক্ষে ট্রাফিক পুলিশ শনিবার দিনব্যাপি কুলাউড়া-চান্দগ্রাম আঞ্চলিক মহাসড়কে সচেতনতামুলক প্রচারাভিযান চালিয়েছে। উপজেলার কাঠালতলী বাজারে ইউপি কার্যালয় সম্মুখে সকালে এ কর্মসূচির উদ্বোধন করেন অতিরিক্ত পুলিশ সুপার (কুলাউড়া সার্কেল) কাউছার দস্তগীর। এসময় বড়লেখা থানার অফিসার ইনচার্জ মো. জাহাঙ্গীর হোসেন সরদার, দক্ষিণভাগ উত্তর ইউনিয়নের চেয়ারম্যান এনাম উদ্দিন, ট্রাফিক পুলিশের সার্জেন্ট এসআই মোস্তাফিজুর রহমান, থানার সেকেন্ড অফিসার এসআই হাবিবুর রহমান পিপিএম প্রমুখ উপস্থিত ছিলেন।

Manual1 Ad Code

সড়কে শৃঙ্খলা আনয়নে পুলিশ সদস্যরা গনপরিবহন ও ব্যক্তিগত যানবাহনের চালক, হেলপার, মোটরসাইকেল আরোহী ও যাত্রীদের মধ্যে ‘নিরাপদে চালাবো গাড়ি, সুস্থভাবে ফিরবো বাড়ি’ এই শ্লোগানসহ ট্রাফিক আইন সংক্রান্ত নানা সচেতনতামুলক লিফলেট বিতরণ করেন।

Manual8 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews