বড়লেখায় ফুটবল খেলায় আদিবাসী যুবকদের ওপর হামলা, আহত ৪ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৬:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ সাড়ে ৩ বছরের শিশুকন্যাকে হত্যার দায়ে পিতার মৃত্যুদন্ড কমলগঞ্জে এসএসসি-২০২৬ এর জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান কুলাউড়ায় জয়চন্ডী ইউনিয়ন বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার

বড়লেখায় ফুটবল খেলায় আদিবাসী যুবকদের ওপর হামলা, আহত ৪

  • রবিবার, ১ মে, ২০২২

Manual3 Ad Code

এইবেলা, বড়লেখা::

Manual3 Ad Code

বড়লেখায় ফুটবল খেলাকে কেন্দ্র করে সাবেক এক ইউপি চেয়ারম্যানের নেতৃত্বে ৪ আদিবাসী যুবককে আটকে রেখে মারধরের অভিযোগ পাওয়া গেছে। বড়লেখা সদর ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান সিরাজ উদ্দিনের বিরুদ্ধে এই অভিযোগ ওঠেছে। শনিবার বিকেলে বড়লেখা সদর ইউনিয়নের ডিমাই এলাকায় এই ঘটনাটি ঘটেছে।

আহতরা হলেন- উপজেলার উত্তর শাহবাজপুর ইউনিয়নের কুমারশাইল খাসিয়া পুঞ্জির রাজেশ খাসিয়া (২২), ওয়ান কে মেন (২৮), বিবার জেন (২৬), সুকমন ইয়াংনে (২৩) ও রাজেন লংডহ (২৫) । তাদের মধ্যে গুরুতর আহত রাজেন খাসিয়াকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যরা স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার বিকেলে বড়লেখা সদর ইউনিয়নের ডিমাই এলাকায় স্থানীয় আদিবাসী আয়োজিত ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় বড়লেখা সদর ইউনিয়নের ৫ নম্বর খাসিয়া পুঞ্জির মুখোমুখি হয় উত্তর শাহবাজপুর ইউনিয়নের কুমারশাইল খাসিয়াপুঞ্জি। খেলা চলাকালে পেলান্টি কিক নিয়ে রেফারির সঙ্গে কুমারশাইল খাসিয়াপুঞ্জির খেলোয়াড়দের কথা কাটাকাটি হয়। এসময় মাঠে প্রবেশ করে পেনাল্টি নিয়ে আপত্তি জানান কুমারশাইল খাসিয়াপুঞ্জির টিম ম্যানেজার বয়োজ্যেষ্ঠ সুখমন খাসিয়া। একই সময় টুর্নামেন্টের ফাইনালে প্রধান অতিথি হিসেবে থাকা বড়লেখা সদর ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান সিরাজ উদ্দিনও খেলার মাঠে প্রবেশ করেন। তখন তিনি কুমারশাইল খাসিয়াপুঞ্জির টিম ম্যানেজারকে পেলান্টি মেনে নিতে জোরাজুরি করলে খাসিয়াপুঞ্জির টিম ম্যানেজার সুখমন তা প্রত্যাখান করে মাঠ থেকে বেরিয়ে যাওয়ার প্রস্তুতি নেন। এসময় সাবেক ইউপি চেয়ারম্যান সিরাজ উদ্দিন টিম ম্যানেজার সুখমন খাসিয়াকে চড়-থাপ্পড় মারেন। এতে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। বাবাকে মারতে দেখে সুখমনের ছেলে এগিয়ে এসে সিরাজ উদ্দিনকে ধাক্কা দেন। এরপর সিরাজ উদ্দিনের পক্ষের লোকজন কুমারশাইল খাসিয়াপুঞ্জির খেলোয়াড়দের অবরুদ্ধ করে রাখেন এবং কয়েকজনকে মারধর করেন। এতে উত্তেজনা দেখা দেয়। পরে খবর পেয়ে থানা পুলিশ কুমারশাইল খাসিয়াপুঞ্জির খেলোয়াড়দের উদ্ধার করে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।

Manual4 Ad Code

কুমারশাইল খাসিয়াপুঞ্জির টিম ম্যানেজার সুখমন খাসিয়া বলেন, রেফারি খেলায় ৫ নম্বর খাসিয়া পুঞ্জির খেলোয়াড়দের পক্ষ নিয়ে পেলান্টির সিদ্ধান্ত দেন। প্রথমে আমার দলের খেলোয়াড়রা তাতে আপত্তি জানায়। পরে আমি মাঠে গিয়ে আপত্তি জানালে খেলায় অতিথি হিসেবে থাকা সাবেক ইউপি চেয়ারম্যান সিরাজ উদ্দিন পেলান্টি মেনে নিতে আমাকে চাপ প্রয়োগ করেন। আমি তার কথা প্রত্যাখান করে আমার দল নিয়ে মাঠ থেকে বেরুবার চেষ্টা করলে সিরাজ উদ্দিন আমাকে শার্টের কলার ধরে চড়-থাপ্পড় মারেন। এসময় আমি মাটিতে পড়ে যাই। তখন তিনি আমাকে লাথি মারেন। আমাকে বাঁচাতে আমার ছেলে এগিয়ে আসলে চেয়ারম্যানসহ তার পক্ষের লোকজন আমাদের অবরুদ্ধ করে মারপিট করেছে। এতে আমাদের দলের কয়েকজন খেলোয়াড় ও সমর্থক আহত হয়েছেন। খবর পেয়ে পুলিশ এসে আমাদের উদ্ধার করে। এরমধ্যে একজনকে গুরুতর আহত অবস্থায় সিলেট পাঠানো হয়েছে। বাকিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন।

Manual7 Ad Code

জানতে চাইলে অভিযুক্ত সাবেক ইউপি চেয়ারম্যান সিরাজ উদ্দিনের মুঠোফোনে কয়েকবার যোগাযোগের চেষ্টা করা হয়। তিনি কল না ধরায় তার বক্তব্য জানা যায়নি।

উত্তর শাহবাজপুর ইউপির চেয়ারম্যান রফিক উদ্দিন আহমদ বলেন, ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় পেলান্টি নিয়ে বড়লেখা সদর ইউপির সাবেক চেয়ারম্যান সিরাজ উদ্দিন আমার ইউপির কুমারশাইল খাসিয়াপুঞ্জির টিম ম্যানেজার সুকমন খাসিয়াকে থাপ্পড় ও লাথি মারেন। বাবাকে মারতে দেখে সুকমনের ছেলে সিরাজ উদ্দিনকেও আঘাত করেন। এরপর স্থানীয় লোকজন কুমারশাইল খাসিয়াপুঞ্জির টিম ম্যানেজার, খেলেয়াড় ও সমর্থকদের অবরুদ্ধ করে রাখেন এবং কয়েকজনকে মারধর করেন। খবর পেয়ে আমি থানার ওসি সাহেবসহ পুলিশ নিয়ে তাদের উদ্ধার করেছি। আহতদের একজনকে সিলেট ওসমানী হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

Manual4 Ad Code

থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জাহাঙ্গীর হোসেন সরদার বলেন, দুই আদিবাসী দলের মধ্যে ফুটবল খেলা চলছিল। খেলায় পেলান্টি কুমারশাইল পুঞ্জির বিপক্ষে যায়। এটা তারা মানেনি। এনিয়ে কথা কাটাকাটির জেরে সাবেক ইউপি চেয়ারম্যান সিরাজ উদ্দিন কুমারশাইল পুঞ্জির একজনকে চড় মেরেছেন। তারাও চেয়ারম্যানকে ধাক্কা মেরেছেন। এনিয়ে উত্তেজনা দেখা দেয়। পরে পুলিশ পাঠিয়ে উত্তেজনা নিরসন করা হয়েছে। উত্তর শাহবাজপুরের চেয়ারম্যান থানায় আসছিলেন। ঈদের পরে উভয়পক্ষকে নিয়ে বিষয়টি বসে সমাধান করা হবে বলে জানিয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!