আক্কেলপুরে ঢেউটিন ও চেক এবং পাওয়ার থ্রেসার মেশিন বিতরণ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৭:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ সাড়ে ৩ বছরের শিশুকন্যাকে হত্যার দায়ে পিতার মৃত্যুদন্ড কমলগঞ্জে এসএসসি-২০২৬ এর জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান কুলাউড়ায় জয়চন্ডী ইউনিয়ন বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার

আক্কেলপুরে ঢেউটিন ও চেক এবং পাওয়ার থ্রেসার মেশিন বিতরণ

  • মঙ্গলবার, ১০ মে, ২০২২

Manual7 Ad Code
নিশাত আনজুমান,  আক্কেলপুর (জয়পুরহাট) প্রতিনিধি :: জয়পুরহাটের আক্কেলপুরে সম্প্রতি কাল বৈশাখী ঝড়ে ক্ষতিগ্রস্ত অসচ্ছল পারিবার ও প্রতিষ্ঠানের মাঝে ঢেউটিন ও চেক এবং ৪ জন কৃষকের নিকট ভর্তূকী মূল্যে কৃষি যন্ত্রাংশ পাওয়ার থ্রেসার মেশিন (ধান মাড়াই মেশিন) বিতরণ করেন জাতীয় সংসদের হুইপ ও জয়পুরহাট-২ আসনের এম পি আবু সাইদ আল মাহমুদ স্বপন।
মঙ্গলবার দুপুর ৩ টায় উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রশাসনের আয়োজনে সম্প্রতি কাল বৈশাখী ঝড়ে ক্ষতিগ্রস্ত ৫০ টি অসচ্ছল পারিবার ও প্রতিষ্ঠানের মাঝে ঢেউটিন ও ৩ হাজার টাকার চেক বিতরণ করা হয়। পরবর্তীতে আক্কেলপুর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে সমন্বিত খামার ব্যবস্থাপনার মাধ্যমে কৃষি যান্ত্রিকীকরণ প্রকল্পের আওতায় ৫০% ভর্তূকী মূল্যে ৪টি পাওয়ার থ্রেসার মেশিন (ধান মাড়াই মেশিন) কৃষকের নিকট হস্তান্তর করা হয়।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার এস.এম.হাবিবুল হাসান, উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম আকন্দ, পৌর মেয়র শহীদুল আলম চৌধুরী, থানার অফিসার ইনচার্জ সাইদুর রহমান, উপজেলা কৃষি কর্তা এমরান হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্তা আব্দুর রহিম, উপজেলা আ’লীগের সভাপতি মোকছেদ আলী প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে জাতীয় সংসদের হুইপ ও জয়পুরহাট-২ আসনের এমপি আবু সাইদ আল মাহমুদ স্বপন বলেন,‘ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আওয়ামী লীগ সব সময় জনগণের পাশে ছিল এবং থাকবে। আপনারা সকলেই তার জন্য দোয়া করবেন।’#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!