কুড়িগ্রামে ধান কাটতে গিয়ে বজ্রপাতে শ্রমিকের মৃত্যু – এইবেলা
  1. admin@eibela.net : admin :
রবিবার, ২৮ জুন ২০২৬, ০৬:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
বড়লেখায় থানা পুলিশের অভিযানে চোরাচালান পণ্য উদ্ধার, গ্রেফতার ৩ বড়লেখা সীমান্তে পুশইনে মরিয়া বিএসএফ, প্রতিরোধে বিজিবি-জনতার কঠোর অবস্থান বাংলাদেশের আতিথেয়তা খাতে নতুন দিগন্ত: আন্তর্জাতিক ‘গোল্ডেন কীস’ সম্মাননা পেলেন বড়লেখার জাবেদ জুড়ীতে প্রবাস ফেরত ছেলের কুড়ালের আঘাতে কৃষক বাবার মৃত্যু `দিল্লী না ঢাকা’ স্লোগানে মুখর রবিরবাজার মসজিদ চত্ত্বর কমলগঞ্জের ডবলছড়া সীমান্ত দিয়ে ৬ নারী ও শিশুকে পুশইন করেছে ভারতীয় বিএসএফ হাজারো মুসল্লির ‘আমিন, আমিন’ ধ্বনিতে মুখর শ্রীমঙ্গল নতুনবাজার জামে মসজিদ জুড়ীতে বিদ্যুৎস্পৃষ্টে ছেলের মৃত্যু, বাবার অবস্থা আশঙ্কাজনক বড়লেখায় অসহায় আদিবাসিদের মাঝে ছাগল ও ঢেউটিন বিতরণ বিজিবির অভিযান: বড়লেখা সীমান্তে পিস্তল, চাপাতি ও বিস্ফোরক উদ্ধার

কুড়িগ্রামে ধান কাটতে গিয়ে বজ্রপাতে শ্রমিকের মৃত্যু

  • রবিবার, ১৫ মে, ২০২২

Manual8 Ad Code
কুড়িগ্রাম প্রতিনিধি :: কুড়িগ্রামের ফুলবাড়ীতে ধান কাটতে গিয়ে বজ্রপাতে এক ধানকাটা শ্রমিকের মৃত্যু হয়েছে। শনিবার সকাল সাড়ে ১০ টায় উপজেলার সদর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের কামালপুর গ্রামে এ দুর্ঘটনাটি ঘটে। বজ্রপাতে নিহত ওই শ্রমিকের নাম আব্দুর রহিম বাদশা (৫০)। তিনি ওই এলাকার মৃত কাশেম আলীর পুত্র।
নিহতের পরিবার ও এলাকাবাসী জানায়, শনিবার সকালে আব্দুর রহিম বাদশাসহ আরো ৯জন ধানকাটা শ্রমিক মিলে একই এলাকার আবু বকর সিদ্দিকের জমির ধান কাটতে যায়।
সকাল দশটা নাগাদ মাথায় করে ধান বাড়িতে আনার পথে বজ্রপাতের ঘটনাটি ঘটে। পরে সেখান থেকে আব্দুর রহিম বাদশাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মৃত আব্দুর রহিম বাদশা এক ছেলে ও এক মেয়ের জনক। অল্প কিছুদিন আগে তিনি মেয়ের বিয়ে দিয়েছেন। বজ্রপাতে তার মৃত্যুতে এলাকায় শোকে ছায়া নেমে এসেছে।
ফুলবাড়ী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হারুন অর রশীদ হারুন বজ্রপাতে আব্দুর রহিম বাদশার মৃত্যুর ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। #

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!