বড়লেখায় মাকে নির্যাতন ও হত্যার চেষ্টা, সেই অত্যাচারী ছেলে কারাগারে – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৯:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত লন্ডনে বিয়ানীবাজার ক্যান্সার অ্যান্ড জেনারেল হাসপাতালের ফান্ডরেইজিং: ৫০ হাজার পাউন্ডের প্রতিশ্রুতি কুলাউড়ায় কংক্রিট ভাঙ্গার ট্রলি উল্টে চালক নিহত ১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ

বড়লেখায় মাকে নির্যাতন ও হত্যার চেষ্টা, সেই অত্যাচারী ছেলে কারাগারে

  • সোমবার, ১৬ মে, ২০২২

Manual4 Ad Code

বড়লেখা প্রতিনিধি:

Manual2 Ad Code

বড়লেখায় জোরপূর্বক ভু-সম্পত্তি রেজিষ্ট্রী করে নিতে ব্যর্থ হয়ে মাকে শারীরিক ও মানষিক নির্যাতনকারী এবং হত্যা চেষ্টাকারী অত্যাচারী সেই ছেলে আব্দুস শুকুরের অবশেষে ঠাঁই হয়েছে কারাগারে। ১ বছরের সাজা (সশ্রম) মাথায় নিয়ে প্রায় আড়াই বছর ধরে সে পালিয়েছিল। সোমবার দুপুরে আদালতে আত্মসমর্থন করে আপিলের নিমিত্তে¡ সে জামিন প্রার্থনা করে। বিজ্ঞ আদালতের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জিয়াউল হক তার জামিন না মঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন। আব্দুস শুকুর উপজেলার সুজানগর ইউনিয়নের বারহালী গ্রামের সফিক উদ্দিনের ছেলে।

Manual5 Ad Code

আদালত সূত্রে জানা গেছে, আব্দুস শুকুর মা ছমরুন নেছার বিষয় সম্পত্তি জোরপূর্বক নিজের নামে রেজিষ্ট্রী করে নিতে ব্যর্থ হয়ে তার ওপর শারীরিক ও মানষিক নির্যাতন চালাতে থাকে। ২০১৭ সালের ১৭ সেপ্টেম্বর পাষন্ড ছেলে আব্দুস শুকুর বিষয় সম্পত্তি রেজিষ্ট্রী করে না দেয়ায় মা ছমরুন নেছাকে শ্বাসরুদ্ধ করে হত্যার চেষ্টা চালায় এবং ঘরে থাকা মায়ের জমি বিক্রির টাকা ও স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়। এসময় ছেলের নির্যাতনে বৃদ্ধা ছমরুন নেছার শরীরের বিভিন্ন স্থানে মারাত্মক জখম হয়। এঘটনায় ২০১৭ সালের ৩ অক্টোবর আহত ছমরুন নেছা অত্যাচারী ছেলে আব্দুস শুকুরকে প্রধান আসামী করে আদালতে মামলা (সি.আর-২১৫/২০১৭) করেন। স্বাক্ষ্যপ্রমাণে দন্ডবিধির ৩২৩ ধারার অপরাধ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় ২০১৯ সালের ২৩ অক্টোবর আসামী আব্দুস শুকুরের বিরুদ্ধে আদালত ১ বছরের সশ্রম কারাদন্ডের রায় ঘোষণা করেন। এরপরই সে আত্মগোপন করে।

বড়লেখা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কোর্ট পুলিশের সিএসআই মো. মুজিবুর রহমান জানান, মায়ের মামলায় ১ বছরের সশ্রম কারাদন্ডপ্রাপ্ত আসামী ছেলে আব্দুস শুকুর দীর্ঘদিন সাজা মাথায় নিয়ে পালিয়ে ছিল। সোমবার আদালতে হাজির হয়ে আপিলের নিমিত্ব সে জামিন চায়। বিজ্ঞ আদালত জামিন না মঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন।

Manual2 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!