হাকালুকির ‘হাওরখাল’ বিলের রেকর্ড দরপ্রস্তাব ৩ বছরে রাজস্ব আয় প্রায় ৮ কোটি টাকা – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৯:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত লন্ডনে বিয়ানীবাজার ক্যান্সার অ্যান্ড জেনারেল হাসপাতালের ফান্ডরেইজিং: ৫০ হাজার পাউন্ডের প্রতিশ্রুতি কুলাউড়ায় কংক্রিট ভাঙ্গার ট্রলি উল্টে চালক নিহত ১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ

হাকালুকির ‘হাওরখাল’ বিলের রেকর্ড দরপ্রস্তাব ৩ বছরে রাজস্ব আয় প্রায় ৮ কোটি টাকা

  • বুধবার, ১৮ মে, ২০২২

Manual6 Ad Code

বড়লেখা প্রতিনিধি ::

Manual6 Ad Code

হাকালুকি হাওরের মৎস্য ভান্ডার খ্যাত দেড় হাজার একর আয়তনের সর্ববৃহৎ ‘গোটাউরা হাওরখাল গ্রুপ (বদ্ধ)’ জলমহালের ইজারায় এবার রেকর্ড দরপ্রস্তাব মিলেছে। উন্নয়ন প্রকল্পের আওতায় ৩ বছরের জন্য লীজ প্রদানের দরপত্র আহ্বান করে জেলা প্রশাসন। ভ্যাট ও আয়কর ব্যতিত বাৎসরিক ১ কোটি ৪৪ লাখ ১৭ হাজার ৮১৩ টাকা রেন্ট প্রদানের সর্বোচ্চ দর প্রস্তাব করেছে বড়লেখা উপজেলার খুটাউরা সোনার বাংলা মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা সন্তান মৎস্যজীবি সমবায় সমিতি লিমিটেড। যা গত বছরের খাস কালেকশন ইজারা মূল্যের প্রায় চার গুন বেশি।

Manual7 Ad Code

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, চলিত বছরের এপ্রিলের মাঝামাঝি উন্নয়ন স্কিমের আওতায় ২০২৪ সালের ১৩ এপ্রিল পর্যন্ত ৩ বছর মেয়াদের জন্য গোটাউরা হাওরখাল গ্রুপ (বদ্ধ) জলমহালের ইজারা দরপত্র আহ্বান করে জেলা প্রশাসন। দরপত্র দাখিলের শেষ দিন গত ২৮ এপ্রিল পর্যন্ত এ জলমহালটি ইজারা নিতে তিনটি মৎস্যজীবি সমবায় সমিতি দরপত্র জমা দিয়েছে। এরমধ্যে ভ্যাট ও আয়কর ব্যতিত বাৎসরিক সর্বোচ্চ ১ কোটি ৪৪ লাখ ১৭ হাজার ৮১৩ টাকা রেন্ট প্রদানের দর প্রস্তাব করেছে বড়লেখার খুটাউরা সোনার বাংলা মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা সন্তান মৎস্যজীবি সমবায় সমিতি লিমিটেড। এছাড়া ভ্যাট ও আয়কর ব্যতিত বাৎসরিক একই অঙ্কের ৮৯ লাখ ৫৭ হাজার ৮১৩ টাকা দরপ্রস্তাব করেছে বড়লেখার ইসলামপুরের মায়ের দোয়া মৎস্যজীবি সমবায় সমিতি ও ইসলামপুর মৎস্যজীবি সমবায় সমিতি লিমিটেড।

Manual3 Ad Code

এদিকে বুধবার দুপুরে বড়লেখা উপজেলা প্রশাসনের কর্মকর্তারা এ জলমহালের ইজারা গ্রহণে আগ্রহী দরপ্রস্তাবকারী সমিতিগুলোর অফিস সমূহ ও জলমহালটি সরেজমিনে পরিদর্শণ করেছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!