কুুড়িগ্রামে ডিবির অভিযানে হেরোইনসহ মাদক কারবারি গ্রেপ্তার – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০১:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
৮৬ কোটি টাকার সড়কে নিম্নমানের কাজের অভিযোগ : এমপির বিরুদ্ধে কোটি টাকা চাঁদা দাবির পাল্টা অভিযোগ! কমলগঞ্জে যথাযোগ্য মর্যাদায় বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ৫৫তম শাহাদাত বার্ষিকী পালিত পল্টন ট্র্যাজেডির সাথে জড়িতদের বিচারের দাবিতে ওসমানীনগরে জামায়াতের বিক্ষোভ মিছিল পল্টন ট্রাজেডি দিবস উপলক্ষে কুলাউড়ায় জামায়াতের বিক্ষোভ মিছিল ড. মুমিনুল হক অ্যাওয়ার্ড পেলেন চারুকলার জিয়াউল বীরশ্রেষ্ঠ সিপাহী হামিদুর রহমানের ৫৫ তম শাহাদৎ বার্ষিকী : রক্তে ভেজা কমলগঞ্জের দলই সীমান্ত বড়লেখায় নিসচা’র উদ্যোগে নিয়মিত হেলমেট পরিধানকারি মোটরসাইকেল আরোহীদের সম্মাননা পাওনা পরিশোধের পর কথা কাটাকাটি- বড়লেখায় চা দোকানির রডের আঘাতে টেইলার খুন আত্রাইয়ে অর্ধশতাধিক গ্রাম পুলিশ পেলেন বাইসাইকেল আহসানগঞ্জ রেলস্টেশন থেকে  উদ্ধারকৃত ২ শিশুর পরিবারের সন্ধান চায় পুলিশ

কুুড়িগ্রামে ডিবির অভিযানে হেরোইনসহ মাদক কারবারি গ্রেপ্তার

  • বৃহস্পতিবার, ১৯ মে, ২০২২

Manual8 Ad Code

মোঃবুলবুল ইসলাম, কুড়িগ্রাম সদর প্রতিনিধি :: কুড়িগ্রাম জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ অভিযান চালিয়ে হেরোইনসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ।

Manual4 Ad Code

মঙ্গলবার ( ১৭ মে ) রাতে নাগেশ্বরী উপজেলার বানিয়াপাড়া (বসুটারী) গ্রাম থেকে কুড়িগ্রাম জেলা গোয়েন্দা শাখা (ডিবি) অফিসার ইনচার্জ আশিকুর রহমান আশিক এর দিকনির্দেশনা এসআই আমিনুল হক এর নের্তৃত্বে এসআই আলাউদ্দিন, এএসআই ছামসুল আলম, এএসআই মাহাবুব আলম, এএসআই আশরাফুল হক, কনেষ্টবল উজ্জ্বল মাহমুদ, দীপক কুমার ও আশরেফা আক্তার ফারহানা এ মাদকদ্রব্য উদ্ধার অভিযান পরিচালনা কালে ২৫ (পঁচিশ) গ্রাম হিরোইন সহ একজনকে গ্রেফতার করেন।

Manual7 Ad Code

কুড়িগ্রাম জেলা গোয়েন্দা শাখা (ডিবি) সূত্রে জানা গেছে, গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী আফরোজা বেগম (৩৫) নাগেশ্বরী উপজেলার বানিয়াপাড়া (বসুটারী) গ্রামের লাভলু মিয়ার স্ত্রী।
এবং মাদক কারবারি সাথে জড়িত আরো একজন পালিয়ে যায়।

কুড়িগ্রাম জেলা গোয়েন্দা শাখা (ডিবি) অফিসার ইনচার্জ আশিকুর রহমান আশিক জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে নাগেশ্বরী থানাধীন বানিয়াপাড়া (বসুটারী) গ্রাম হইতে মাদকদ্রব্য ২৫ গ্রাম হেরোইনসহ আসামীকে গ্রেফতার করা হয়। আসামীর বিরুদ্ধে একটি মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।#

Manual7 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews