ভোরের কাগজের বিরুদ্ধে মামলা : বড়লেখায় প্রেসক্লাবের প্রতিবাদ সভা – এইবেলা
  1. admin@eibela.net : admin :
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১০:১৬ অপরাহ্ন
শিরোনাম :
সি‌লে‌টের বরকতিয়া সুপার মার্কেট ব্যবসায়ী কমিটির নির্বাচনে লতিফ সভাপতি ও মুক্তাদির সম্পাদক নির্বাচিত ছাতকে ১৩০ পিস ইয়াবাসহ ২ মাদক ব‌্যবসা‌য়ী গ্রেপ্তার জুড়ীতে মরহুম কটন আলী মাস্টারের স্মরণে মানবিক চায়ের দোকান ১০ উদ্বোধন কমলগঞ্জের বীরাঙ্গনা স্বীকৃতির আগেই মারা গেলেন জয়গুন নাহার খানম কুলাউড়ার ভাটেরায় নিষিদ্ধ ঘোষিত ওলামা লীগ নেতা সাইফুল সিদ্দেকী সেফুলের অপতৎপরতা  রাজনগরে শিক্ষকের বাড়িতে ডাকাতি : ডাকাতের হামলায় গৃহকর্তা আহত কমলগঞ্জে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত বড়লেখায় জাতীয় নিরাপদ সড়ক দিবসে র‌্যালি ও আলোচনা সভা মৌলভীবাজার জেলা বিএনপির কমিটির সদস্য শ্যামলী সূত্রধরকে দল থেকে অব্যাহতি থানা পুলিশের অভিযান- বড়লেখায় চুরির মামলায় গ্রেফতার ৬, স্বর্ণালংকারসহ মালামাল উদ্ধার

ভোরের কাগজের বিরুদ্ধে মামলা : বড়লেখায় প্রেসক্লাবের প্রতিবাদ সভা

  • শনিবার, ২১ মে, ২০২২

Manual1 Ad Code

এইবেলা, বড়লেখা :

ভোরের কাগজের প্রকাশক ও সম্পাদকসহ পাঁচ জনের বিরুদ্ধে কুমিল্লায় ১০ কোটি টাকার মানহানি মামলার নিন্দা, প্রতিবাদ ও অবিলম্বে মামলা প্রত্যাহারের দাবিতে শনিবার বিকেলে বড়লেখা প্রেসক্লাবের উদ্যোগে প্রতিবাদ সভা অনুষ্টিত হয়।

Manual3 Ad Code

সভায় বক্তারা মুক্ত সাংবাদিকতার প্রতিবন্ধক যে কোন আইনে সংবাদিকদের বিরুদ্ধে মামলা, গ্রেফতার ও হয়রানির তীব্র নিন্দা জানান। কুমিল্লায় ভোরের কাগজ প্রকাশক সাবের হোসেন চৌধুরী, সম্পাদক শ্যামল দত্তসহ পাঁচ জনের বিরুদ্ধে মিথ্যা ও হয়রানিমূলক মামলা প্রত্যাহারের দাবি জানান।

Manual1 Ad Code

বড়লেখা প্রেসক্লাব সভাপতি অসিত রঞ্জন দাসের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন যুগান্তরের সাংবাদিক আব্দুর রব, কালের কন্ঠের লিটন শরীফ, ভোরের কাগজ প্রতিনিধি মিজানুর রহমান, সাংবাদিক জালাল আহমেদ, তপন কুমার দাস, সুলতান আহমদ খলিল, এজে লাভলু প্রমুখ।

Manual3 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews