রাজনগরে গণধর্ষণের শিকার হয়েছেন এক বিধবা – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪২ অপরাহ্ন
শিরোনাম :
জুড়ীতে অটোরিকশা চালক খুনের ঘটনায় মেয়েসহ সিএনজি মালিক আছমা বেগম গ্রেফতার বড়লেখায় ব্যতিক্রমী কর্মসূচি ‘শেষ বিদায়ের সাজ’র উদ্বোধন কুড়িগ্রামে পরিবেশ বান্ধব গ্রাম ও স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিতকরণে শেয়ারিং ও উদযাপন  জুড়ীতে অটোরিকশা চালকের গলাকাটা লাশ উদ্ধার কুলাউড়ায় সরকারি রাস্তা দখল করে সীমানা দেয়াল নির্মাণ : ১০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে প্রাইমারী বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃক্ষরোপণ কর্মসূচি কুলাউড়ার লংলা কলেজে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা আত্রাইয়ে পোনামাছ অবমুক্তকরণের শুভ উদ্বোধন  আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন  ওসমানীনগর উপজেলা হাসপাতালের মেডিকের অফিসার ছুটি না নিয়েই সাড়ে ৩ মাস ধরে কানাডায় ডা. শাহিনুর

রাজনগরে গণধর্ষণের শিকার হয়েছেন এক বিধবা

  • বুধবার, ১০ জুন, ২০২০

Manual5 Ad Code

এইবেলা, রাজনগর ::

Manual5 Ad Code

মৌলভীবাজারের রাজনগর উপজেলার ৫৫ বছর বয়সী এক বিধবা নারী গণধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। তিন ব্যক্তি মিলে পালাক্রমে গণধর্ষণ করেছে বলে দাবি করেছেন দুই সন্তানের জননী ওই বিধবা নারী।

গত ০৪ জুন রাতে ঘটনার পর থেকে ওই নারী মৌলভীবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তবে পুলিশ বলছে, ওই মহিলা লিখিত অভিযোগে শ্লীলতাহানীর কথা উল্লে করেছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার ০৪ জুন রাতে উত্তরভাগ ইউনিয়নের বাসিন্দা সনাতন ধর্মালম্বী ওই বিধবা নারী প্রকৃতির ডাকে সাড়া দিতে ঘরের বাইরে যান। এসময় পূর্ব হতে ওৎ পেতে থাকা পূর্ব সুরীখাল গ্রামের সুধীর বিশ্বাসের ছেলে বিজয় বিশ্বাস (২৫), মনসুর মিয়ার ছেলে সালমান শাহ (২০) সহ ৩ জন যুবক তার মুখ চেপে ধরে পাশের কচুক্ষেতে নিয়ে যায়। সেখানে ওই তিন যুবক পালাক্রমে তাকে ধর্ষণ করে। ধর্ষণ শেষে চলে যাওয়ার সময় তিনি তাদের চিনতে পেরে নাম ধরে চিৎকার করেন।

Manual5 Ad Code

চিৎকার করায় ধর্ষকরা ওই নারীকে গলাটিপে শ্বাসরোধ করে হত্যার চেষ্টা করে। এ সময় পাশের কুশিয়ারা নদীতে মাছ ধরতে যাওয়া কয়েকজন তার গোঙানির শব্দ শুনে এগিয়ে আসেন। জেলেদের এগিয়ে আসা বুঝতে পেরে ধর্ষকরা পালিয়ে যায়।

Manual7 Ad Code

পরে ঘটনাস্থল থেকে ওই নারীকে উদ্ধার করে বাড়িতে পাঠানো হয়। পরদিন স্থানীয় ইউপি সদস্য ও চেয়ারম্যানকে বিষয়টি জানানো হলে তাদের পরামর্শে মৌলভীবাজার সদর হাসপাতালে তাকে ভর্তি করা হয়।

ধর্ষণের শিকার ওই নারীর জানান, তাকে পালাক্রমে ধর্ষণ করেছে তিন যুবক। তিনি দুজনকে চিনতে পরলেও একজনকে চিনতে পারেন নি।

স্থানীয় লোকজন জানান, ধর্ষণের ঘটনায় যাদের নাম উল্লেখ করা হয়েছে তারা আগে থেকেই গ্রামের নারীদের উত্ত্যক্ত করতো। এছাড়া এলাকায় চুরিসহ নানা অপকর্মে লিপ্ত হয়ে এলাকাবাসীকে অতিষ্ট করে তুলেছে তারা। এর আগেও গ্রামের এক নারীর (৩০) ঘরে ঢুকলে তিনি চিৎকার করেন। পরে তারা তাদের ব্যবহৃত কিছু জিনিস ফেলে পালিয়ে যায়। এলাকার মুরব্বিদের প্রমাণসহ বলার পরও তাদের বিচার করেননি।

রাজনগর থানার এসআই বিনয় ভূষণ চক্রবর্তী জানান, ওই নারী প্রথমে ধর্ষণ চেষ্টার অভিযোগ দিয়েছিলেন। ওই অভিযোগের প্রেক্ষিতেই আমি ঘটনাস্থলে গিয়েছিলাম। তিনি এখন আবার নতুন করে অভিযোগ দিচ্ছেন।

রাজনগর থানার অফিসার ইনচার্জ মো. আবুল হাসিম জানান, ওই মহিলা লিখিত অভিযোগে শ্লীলতাহানীর কথা উল্লেখ করেছেন, ধর্ষণের কথা আগে উল্লেখ করেননি। এখন বলছেন তাকে ধর্ষণ করা হয়েছে। তাকে ধর্ষণ করা হয়েছে এমন অভিযোগ পেলে যথাযথ ব্যবস্থা নেবো।#

Manual6 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!