বড়লেখায় প্রশিক্ষণ কর্মশালা ও ক্ষুদ্রঋণের ১৫ লাখ টাকার চেক বিতরণ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৮:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ সাড়ে ৩ বছরের শিশুকন্যাকে হত্যার দায়ে পিতার মৃত্যুদন্ড কমলগঞ্জে এসএসসি-২০২৬ এর জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান কুলাউড়ায় জয়চন্ডী ইউনিয়ন বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার

বড়লেখায় প্রশিক্ষণ কর্মশালা ও ক্ষুদ্রঋণের ১৫ লাখ টাকার চেক বিতরণ

  • শুক্রবার, ৩ জুন, ২০২২

Manual6 Ad Code

বড়লেখা প্রতিনিধি ::

Manual4 Ad Code

বড়লেখায় সমাজসেবা অধিদপ্তরের উপজেলা পর্যায়ে সামাজিক নিরাপত্তা কর্মসূচি বাস্তবায়নে সংশ্লিষ্ট কর্মচারি ও উপকারভোগিদের দক্ষতা উন্নয়ন শীর্ষক দিনব্যাপি প্রশিক্ষণ কর্মশালা বৃহস্পতিবার উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণ মূল্যায়ন ও সনদপত্র বিতরণ করেন বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক আব্দুর রকিব। পরে উপজেলার বিভিন্ন এলাকার সমিতিভুক্ত ৬৫ জন উপকারভোগির মাঝে ক্ষুদ্রঋণের ১৫ লাখ টাকার চেক বিতরণ করা হয়।

বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ প্রদান ও ক্ষুদ্রঋণ বিতরণের সভায় প্রধান অতিথির বক্তব্য দেন সিলেট বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের পরিচালক মোহাম্মদ শহীদুল ইসলাম। প্রশিক্ষণ প্রদান ও বিশেষ অতিথির বক্তব্য দেন উপ-পরিচালক রাশেদুজ্জামান চৌধুরী, বড়লেখা উপজেলা চেয়ারম্যান সোয়েব আহমদ, ইউএনও খন্দকার মুদাচ্ছির বিন আলী, থানার ওসি মো. জাহাঙ্গীর হোসেন সরদার, উপজেলা ভাইস চেয়ারম্যান তাজ উদ্দিন, মহিলা ভাইস চেয়ারম্যান রাহেনা বেগম হাসনা, উপজেলা সমাজসেবা কর্মকর্তা সাইফুল ইসলাম, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হাওলাদার আজিজুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা দেবল সরকার, প্রেসক্লাব সভাপতি অসিত রঞ্জন দাস, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা উবায়েদ উল্লাহ খান প্রমুখ।

Manual6 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!