বড়লেখায় পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষের চারা রোপন, বিতরণ ও বাউল উৎসব – এইবেলা
  1. admin@eibela.net : admin :
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৯:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
সি‌লে‌টের বরকতিয়া সুপার মার্কেট ব্যবসায়ী কমিটির নির্বাচনে লতিফ সভাপতি ও মুক্তাদির সম্পাদক নির্বাচিত ছাতকে ১৩০ পিস ইয়াবাসহ ২ মাদক ব‌্যবসা‌য়ী গ্রেপ্তার জুড়ীতে মরহুম কটন আলী মাস্টারের স্মরণে মানবিক চায়ের দোকান ১০ উদ্বোধন কমলগঞ্জের বীরাঙ্গনা স্বীকৃতির আগেই মারা গেলেন জয়গুন নাহার খানম কুলাউড়ার ভাটেরায় নিষিদ্ধ ঘোষিত ওলামা লীগ নেতা সাইফুল সিদ্দেকী সেফুলের অপতৎপরতা  রাজনগরে শিক্ষকের বাড়িতে ডাকাতি : ডাকাতের হামলায় গৃহকর্তা আহত কমলগঞ্জে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত বড়লেখায় জাতীয় নিরাপদ সড়ক দিবসে র‌্যালি ও আলোচনা সভা মৌলভীবাজার জেলা বিএনপির কমিটির সদস্য শ্যামলী সূত্রধরকে দল থেকে অব্যাহতি থানা পুলিশের অভিযান- বড়লেখায় চুরির মামলায় গ্রেফতার ৬, স্বর্ণালংকারসহ মালামাল উদ্ধার

বড়লেখায় পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষের চারা রোপন, বিতরণ ও বাউল উৎসব

  • রবিবার, ৫ জুন, ২০২২

Manual1 Ad Code

বড়লেখা প্রতিনিধি :

Manual3 Ad Code

বড়লেখায় বিশ্ব পরিবেশ দিবস পালন উপলক্ষে রোববার উপজেলা প্রশাসনের উদ্যোগে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বৃক্ষের চারা রোপন ও বিতরণ অভিযান এবং বাউল উৎসবের আয়োজন করেছে।

Manual3 Ad Code

উপজেলা চেয়ারম্যান সোয়েব আহমদ ও ইউএনও খন্দকার মুদাচ্ছির বিন আলীর নেতৃত্বে বড়লেখা সরকারি কলেজ, ছোটলিখা উচ্চ বিদ্যালয়সহ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে নানা প্রজাতির বৃক্ষের চারা রোপন ও বিতরণ করা হয়। এ কার্যক্রমে অংশগ্রহণ করেন উপজেলা ভাইস চেয়ারম্যান মোহাম্মদ তাজ উদ্দিন, অধ্যক্ষ জায়েদ আহমদ, থানার ওসি মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন সরদার, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হাওলাদার আজিজুল ইসলাম, বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা শেখর রঞ্জন দাস, একাডেমিক সুপারভাইজার সাখাওয়াত হোসেন, প্রধান শিক্ষক উসমান আলী প্রমুখ। বিকেলে জেলা পরিষদ মিলনায়তনে মনোগ্ধ বাউল উৎসব অনুষ্ঠিত হয়। এতে বৃক্ষের উপকারিতা ও গুরুত্ব তুলে ধরে বাউলগন শিল্পীগণ নানা গান পরিবেশন করেন। পরে উপজেলা নির্বাহী অফিসার খন্দকার মুদাচ্ছির বিন আলী, সহকারি কমিশনার (ভুমি) জাহাঙ্গীর হোসাইন প্রমুখ বাউল শিল্পীদের মাঝে বিভিন্ন প্রজাতির বৃক্ষের চারা বিতরণ করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews