বড়লেখায় নিখোঁজের ২৯ ঘন্টা পর ভেসে উঠল যুবকের লাশ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১০:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ সাড়ে ৩ বছরের শিশুকন্যাকে হত্যার দায়ে পিতার মৃত্যুদন্ড কমলগঞ্জে এসএসসি-২০২৬ এর জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান কুলাউড়ায় জয়চন্ডী ইউনিয়ন বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার

বড়লেখায় নিখোঁজের ২৯ ঘন্টা পর ভেসে উঠল যুবকের লাশ

  • রবিবার, ৫ জুন, ২০২২

Manual1 Ad Code

বড়লেখা প্রতিনিধি :

বড়লেখায় নিখোঁজের প্রায় ২৯ ঘন্টা পর বরুদল নদীতে ভেসে উঠল মোহাম্মদ সুজন নামক যুবকের লাশ। শনিবার সকাল ৯ টার দিকে ইঞ্জিন নৌকা থেকে পড়ে তিনি নিখোঁজ হন। রোববার দুপুর দেড়টার দিকে বরুদল নদীর ফকিরবাজার এলাকায় তার লাশ ভেসে উঠে। শনিবার সন্ধ্যা পর্যন্ত ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার তৎপরতা চালিয়েও তার সন্ধান পাননি। নদীর প্রবল স্রোতের কারণে উদ্ধার কাজ স্থগিত করেন। নিহত সুজন (৩৫) সিলেটের গোলাপগঞ্জ উপজেলার শরীফগঞ্জ ইউনিয়নের নূর জাহানপূর গ্রামের ইব্রাহিম মিয়ার ছেলে।

Manual2 Ad Code

জানা গেছে, শনিবার সকালে মোহাম্মদ সুজন আরো কয়েকজনের সাথে গাছ নিয়ে বরুদল নদী দিয়ে ইঞ্জিন নৌকায় বড়লেখার চান্দগ্রাম বাজারের একটি স-মিলের উদ্দেশ্যে রওয়ানা দেন। বড়লেখার বর্ণি মিহারী এলাকায় পৌঁছামাত্র সুজন হঠাৎ নৌকা থেকে নদীতে পড়ে যান। খবর পেয়ে ফায়ার সার্ভিসের লোকজন ঘটনাস্থলে ছুটে যান। পরে সিলেট থেকে ডুবুরি দল এনে নদীতে উদ্ধার অভিযান চালান। সন্ধ্যা পর্যন্ত চেষ্টা চালিয়েও ডুবুরি দল নিখোঁজ মোহাম্মদ সুজনের সন্ধান পাননি। পরে প্রবল নদীর স্রোতের কারণে উদ্ধার কাজ স্থগিত করেন।

Manual1 Ad Code

এদিকে নিখোঁজের প্রায় ২৯ ঘন্টা পর রোববার দুপুর দেড়টার দিকে বরুদল নদীর ফকিরাবাজার এলাকায় সুজনের লাশ ভেসে উঠে। পর স্থানীয় ইউপি সদস্যদের উপস্থিতিতে স্বজনরা নিহত সুজনের লাশ নিয়ে যান।

Manual6 Ad Code

ফায়ার সার্ভিসের বড়লেখা স্টেশন অফিসার শামীম মোল্লা জানান, ডুবুরি দল প্রায় ৬ ঘন্টা চেষ্টা চালিয়ে প্রবল স্রোতের কারণে উদ্ধার কাজ স্থগিত করেন। রোববার দুপুরের দিকে ফকিরবাজার এলাকায় নিখোঁজ যুবকের লাশ ভেসে উঠে। কোন অভিযোগ না থাকায় স্থানীয় ইউপি সদস্যদের উপস্থিতিতে স্বজনরা তার লাশ নিয়ে গেছেন। বিষয়টি থানা পুলিশকে জানানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!