বড়লেখায় কিশোরী ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০২:০১ অপরাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত লন্ডনে বিয়ানীবাজার ক্যান্সার অ্যান্ড জেনারেল হাসপাতালের ফান্ডরেইজিং: ৫০ হাজার পাউন্ডের প্রতিশ্রুতি কুলাউড়ায় কংক্রিট ভাঙ্গার ট্রলি উল্টে চালক নিহত ১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ

বড়লেখায় কিশোরী ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার

  • বুধবার, ১৫ জুন, ২০২২

Manual1 Ad Code

বড়লেখা প্রতিনিধি::

Manual5 Ad Code

বড়লেখায় কিশোরী ধর্ষণের অভিযোগে পুলিশ মঙ্গলবার রাতে আল আমিন আলাই নামক এক যুবককে গ্রেফতার করেছে। সে উপজেলার কাশেমনগর গুচ্ছগ্রামের আব্দুল আউয়ালের ছেলে। বুধবার আদালতের মাধ্যমে পুলিশ তাকে কারাগারে পাঠিয়েছে।

Manual8 Ad Code

জানা গেছে, একমাস আগে মোবাইল ফোনে পরিচয়ের সূত্র ধরে আল আমিন আলাই কাশেমনগর গুচ্ছগ্রামের কিশোরীকে (১৭) সোমবার রাতে বাড়ির পাশের কাঠাল গাছের নিচে নিয়ে যায়। বিয়ের প্রলোভন দেখিয়ে সে তাকে ধর্ষণ করে। পরের দিন মঙ্গলবার রাতে লম্পট যুবক আলাই বিয়ে করবে বলে পুনরায় কিশোরীকে ঘরের বাহিরে বের করে। একপর্যায়ে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা চালায়। এ সময় কিশোরীটি কান্নাকাটি ও চিৎকার করে বিষয়টি স্বজনদের জানিয়ে দেয়। ওই ঘটনায় ধর্ষিতার ভাই রাতেই থানায় মামলা করেন। পরে তাৎক্ষণিক অভিযান চালিয়ে পুলিশ আল আমিন ওরফে আলাইকে গ্রেফতার করে।

Manual3 Ad Code

থানার ওসি মো. জাহাঙ্গীর হোসেন সরদার জানান, ধর্ষণ মামলা রেকর্ডের পরই পুলিশ অভিযান চালিয়ে ধর্ষক আল আমিন ওরফে আলাইকে গ্রেফতার করেছে। বুধবার আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!