ফুলবাড়ীতে বকেয়া বিল তুলতে গিয়ে হামলার শিকার বিদ্যুৎকর্মীরা – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৯:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
মৌলভীবাজার- কুলাউড়া মহাসড়কে মোটরসাইকেল দূর্ঘটনায় ১ জন নিহত ওসমানীনগরে নকশী বাংলা’র রামাদান ফুডপ্যাক বিতরণ কমলগঞ্জের `ফাগুয়া’ উৎসবে মাতোয়ারা চা শ্রমিকরা কুলাউড়ায় দোকান ভাড়াটিয়া ব্যবসায়ী ফোরামের ইফতার মাহফিল অনুষ্ঠিত ভারতীয় মহিষ পাচারকারিদের চক্রান্ত- বড়লেখায় মব সৃষ্টি করে বিজিবি সদস্যদের হেনস্থার অপচেষ্টা মৌলভীবাজারে ভারতীয় সহকারী হাইকমিশনারের সঙ্গে এমপি নাসের রহমানের বৈঠক রাজনগরে তারেক হত্যাকান্ড :: চট্টগ্রাম থেকে ৩ আসামি গ্রেফতার ছাতক–সিলেট বিদ্যুৎ বিভাগে ১৫ বছরের মহালুট : প্রধানমন্ত্রীর বরাবরে  বিস্ফোরক অভিযোগ কমলগঞ্জে পুলিশের অভিযানে বিদেশি সিগারেটসহ আটক ১ আমিরাতে ক্ষেপনাস্ত্র হামলায় প্রবাসির মৃত্যু- পরিবারে শোকের মাতম, সরকারের কাছে লাশ দেশে আনার ব্যবস্থা গ্রহণের দাবি

ফুলবাড়ীতে বকেয়া বিল তুলতে গিয়ে হামলার শিকার বিদ্যুৎকর্মীরা

  • শুক্রবার, ২৪ জুন, ২০২২

Manual5 Ad Code
কুড়িগ্রাম প্রতিনিধি :: কুড়িগ্রামের ফুলবাড়ীতে বকেয়া বিদ্যুৎ বিল আদায় করতে গিয়ে হামলার শিকার হয়েছেন কুড়িগ্রাম-লালমনিরহাট পল্লী বিদ্যুৎ সমিতির ফুলবাড়ী জোনাল অফিসের কর্মীরা।২৩ জুন বৃহস্পতিবার দুপুরে উপজেলার বড়ভিটা বাজারে বিদ্যুৎ কর্মীদের উপর হামলার ঘটনাটি ঘটে।
হামলার ঘটনায় কুড়িগ্রাম- লালমনিরহাট পল্লী বিদ্যুৎ সমিতির ফুলবাড়ী জোনাল অফিসের সহকারী জেনারেল ম্যানেজার মোকছেদুল ইসলাম বাদী হয়ে ওইদিন বিকালে ফুলবাড়ী থানায় মামলা দায়ের করেছেন। মামলায় ৮ জনের নাম উল্লেখ করে আরও অজ্ঞাতনামা ৯/১০ জনকে আসামি করা হয়।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, ওইদিন দুপুর সাড়ে ১২ টার দিকে কুড়িগ্রাম- লালমনিরহাট পল্লী বিদ্যুৎ সমিতির ফুলবাড়ী জোনাল অফিসের সহকারী জেনারেল ম্যানেজার মোকছেদুল ইসলামের নেতৃত্বে একটি টিম বকেয়া বিদ্যুৎ বিল আদায়ের লক্ষ্যে উপজেলার বড়ভিটা বাজারে যায়। এসময় আসামি লুৎফর রহমান লিটন(৩৫) পিতাঃ জব্বার খলিফা, লিমন মিয়া পিতাঃ আবু বকর মিয়া, নুর মোহাম্মদ মিয়া (৩৮) পিতাঃ কেচুয়া মামুদ, মোজাম্মেল হক (৩৭) পিতাঃ আবু তালেব, আবুল কালাম (৪৫) পিতাঃ নুর মোহাম্মদ, জাহিদুল হক (৩৮) পিতাঃ মৃত কাশেম আলী, এরশাদুল (৩৭) পিতাঃ মোবারক আলী, আবুল কালাম (৩৮) পিতাঃ মোহাম্মদ আলী সর্ব সাং বড়ভিটা সহ অজ্ঞাতনামা স্থানীয় আরো ৯/১০ জন বকেয়া আদায় টিমের কাজে বাধা প্রদান করে।
পরবর্তীতে আসামিগণ বকেয়া আদায় টিমের সদস্যদের উপর অতর্কিত হামলা চালিয়ে টিমের সদস্যদের মারপিট করে একটি ঘরে আটকে রাখে। ঘটনাস্থল থেকে সহকারী জেনারেল ম্যানেজার বিষয়টি ডিপুটি জেনারেল ম্যানেজারকে জানালে আশপাশের অন্যান্য বকেয়া আদায় টিমের সদস্যরা গিয়ে ঘটনাস্থল থেকে তাদের উদ্ধার করে অফিসে নিয়ে আসে।
হামলার ঘটনায় আহত মিটার রিডার কাম ম্যাসেন্জার আতিকুজ্জামান (৩৪) ও লাইন শ্রমিক খায়রুল ইসলামকে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এছাড়াও হামলাকারীরা বকেয়া আদায় টিমের ব্যবহৃত কুড়িগ্রাম- ঠ-১১০০২৫ পিক আপ গাড়িটিতেও হামলা চালায় এবং গাড়িতে থাকা ২২ টি মিটার সহ ৩৩,৮০০ টাকা মূল্যের সামগ্রীর ক্ষতিসাধন করে বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।
Manual7 Ad Code

এ প্রসঙ্গে ফুলবাড়ী থানার ওসি ফজলুর রহমান জানান, ঘটনার সরেজমিনে তদন্ত করতে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত শেষে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। #

Manual5 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!