বড়লেখায় সীমাহীন দুর্ভোগে বানভাসিরা-ত্রাণ বিতরণ অব্যাহত – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ১১:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
কুলাউড়ার ভাটেরায় নিষিদ্ধ ঘোষিত ওলামা লীগ নেতা সাইফুল সিদ্দেকী সেফুলের অপতৎপরতা  রাজনগরে শিক্ষকের বাড়িতে ডাকাতি : ডাকাতের হামলায় গৃহকর্তা আহত কমলগঞ্জে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত বড়লেখায় জাতীয় নিরাপদ সড়ক দিবসে র‌্যালি ও আলোচনা সভা মৌলভীবাজার জেলা বিএনপির কমিটির সদস্য শ্যামলী সূত্রধরকে দল থেকে অব্যাহতি থানা পুলিশের অভিযান- বড়লেখায় চুরির মামলায় গ্রেফতার ৬, স্বর্ণালংকারসহ মালামাল উদ্ধার কমলগঞ্জের পালিতকোনা পূজামন্ডপে গুণীজন সংবর্ধনা ছাতকে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শণ করলেন সুনামগঞ্জ জেলা ও উপজেলা নেতৃবৃন্দ জুড়ী উপজেলার ৩টি ইউনিয়নের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন এমপি নাসির উদ্দিন আহমেদ কমলগঞ্জে পূজামণ্ডপ পরিদর্শন করলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী

বড়লেখায় সীমাহীন দুর্ভোগে বানভাসিরা-ত্রাণ বিতরণ অব্যাহত

  • শুক্রবার, ১ জুলাই, ২০২২

Manual8 Ad Code

বড়লেখা প্রতিনিধি :

Manual2 Ad Code

বড়লেখায় গত ৩ দিন ধরে বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। বৃষ্টি আসলেই বন্যাদুর্গতদের মাঝে অজানা উদ্বেগ-আতঙ্ক দেখা দেয়। প্রায় ১৫ দিন ধরে সীমাহীন দুর্ভোগ পোয়াচ্ছেন বানভাসিরা। উপজেলার ১০ ইউনিয়নের ৫টির শতভাগ ও ৫ ইউনিয়নের আংশিক এলাকা বন্যার পানিতে নিমজ্জিত রয়েছে। এছাড়া পৌরসভা এলাকারও নিম্নাঞ্চল তলিয়ে গেছে। প্রায় দেড় লাখ মানুষ পানিবন্দী হয়ে মানবেতর জীবন যাপন করছেন। প্রশাসন, বিভিন্ন সমাসেবী সংগঠন ব্যক্তি উদ্যোগে ত্রাণ বিতরণ অব্যাহত রয়েছে।

শুক্রবার দিনব্যাপি উপজেলার সুজানগর ও তালিমপুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় উপজেলা প্রশাসন ও বিএনসিসি’র উদ্যোগে নৌকাযোগে পানিবন্দী মানুষের ঘরে ঘরে গিয়ে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার খন্দকার মুদাচ্ছির বিন আলী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. উবায়েদ উল্লাহ খান, বড়লেখা সরকারি কলেজ বিএনসিসি’র পিইউও প্রভাষক লিটন চন্দ্র দত্ত, সুজানগর ইউপি চেয়ারম্যান বদরুল ইসলাম, প্যানেল চেয়ারম্যান ফখরুল ইসলাম, ইউপি মেম্বার মক্তার আলী ও বিএনসিসি’র সদস্যরা।

Manual1 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews