ঈদের আগে শতভাগ বোনাসসহ চাকরী জাতীয়করণের দাবীতে সংবাদ সম্মেলন – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ সাড়ে ৩ বছরের শিশুকন্যাকে হত্যার দায়ে পিতার মৃত্যুদন্ড কমলগঞ্জে এসএসসি-২০২৬ এর জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান কুলাউড়ায় জয়চন্ডী ইউনিয়ন বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার

ঈদের আগে শতভাগ বোনাসসহ চাকরী জাতীয়করণের দাবীতে সংবাদ সম্মেলন

  • শনিবার, ২ জুলাই, ২০২২

Manual6 Ad Code
কুড়িগ্রাম প্রতিনিধি :: দেশব্যাপী শিক্ষক হত্যা-নির্যাতনের প্রতিবাদ এবং ঈদের  আগে শতাভাগ বোনাসসহ চাকরী জাতীয়করণের দাবীতে সংবাদ সম্মেলন করেছে বাংলাদেশ আর্দশ শিক্ষক ফেডারেশন, কুড়িগ্রাম জেলা শাখা। শনিবার সকালে কুড়িগ্রাম প্রেসক্লাবস্থ সৈয়দ শামসুল হক মিলনায়তনে লিখিত বক্তব্য পাঠ করে শোনান আদর্শ শিক্ষক ফেডারেশনের কুড়িগ্রাম জেলা শাখার সভাপতি মো: রুহুল আমিন।
এ সময় তার সাথে উপস্থিত ছিলেন সদর উপজেলা শাখার সভাপতি মো: আব্দুল করিম, সেক্রেটারী মো: আব্দুল হাই, জেলার সহসভাপতি আব্দুল রশীদ সরদার এবং যুগ্ম সম্পাদক মো: নুরন্নবী সরকার।
সংবাদ সম্মেলনে মিডিয়াকর্মীদের সামনে ৮দফা দাবী তুলে ধরেন শিক্ষকদের। দাবীগুলো হচ্ছে চাকরীর বয়সসীমা ৬৫ বছর করা, শতভাগ বোনাসসহ শিক্ষকদের জন্য স্বতন্ত্র বেতন স্কেল ঘোষণা, গ্রাম ও শহরের প্রতিষ্ঠানে একই ধরণের শিক্ষা সামগ্রীসহ ডিজিটাল ল্যাব চালু, ম্যানেজিং কমিটিকে রাজনৈতিক হস্তক্ষেপে ও প্রভাবমুক্তকরণ, পেনশন প্রাপ্তীতে অযথা হয়রাণী বন্ধ, নিখুঁত যাচাই বাছাই করে নন এমপিও প্রতিষ্ঠান ও শিক্ষকদের এমপিওভুক্তকরণ এবং মাধ্যমিক পর্যায়ে পাঠদানপ্রাপ্ত প্রতিষ্ঠান সমুহের একাডেমিক স্বীকৃতি প্রদানের অথবা জটিলতা পরিবার করা, শিক্ষকদের নিরাপত্তা প্রদানে প্রয়োজনীয় আইন প্রণয়ন করা এবং ধর্মীয় ও নৈতিক শিক্ষা শিশু শ্রেণি থেকে সকল শ্রেণিতে বাধ্যতামূলক করতে হবে।
সংবাদ সম্মলনে আদর্শ শিক্ষক ফেডারেশনের জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডয়ার সংবাদকর্মীগণ উপস্থিত ছিলেন।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!