বাংলাদেশের উন্নতি বিশ্বকে তাক লাগিয়েছে-পরিবেশমন্ত্রী – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৪:০৬ অপরাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত লন্ডনে বিয়ানীবাজার ক্যান্সার অ্যান্ড জেনারেল হাসপাতালের ফান্ডরেইজিং: ৫০ হাজার পাউন্ডের প্রতিশ্রুতি কুলাউড়ায় কংক্রিট ভাঙ্গার ট্রলি উল্টে চালক নিহত ১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ

বাংলাদেশের উন্নতি বিশ্বকে তাক লাগিয়েছে-পরিবেশমন্ত্রী

  • শনিবার, ৯ জুলাই, ২০২২

Manual8 Ad Code

বড়লেখা প্রতিনিধি :: পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী শাহাব উদ্দিন এমপি বলেছেন, বাংলাদেশের এত উন্নতি হয়েছে যা বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছে। বিশ্ব অবাক হয়ে দাঁড়িয়ে যায়, কিভাবে এত উন্নতি সম্ভব? আর এ উন্নতি সম্ভব হয়েছে বঙ্গবন্ধুকন্যা জননেত্রী শেখ হাসিনার কারণে। তাই আগামীতে নৌকায় ভোট দিলে দেশ উন্নতির চরম শিখরে পৌঁছবে, নতুবা দেশ ধ্বংস হয়ে যেতে পারে। দেশের অন্য দলকে ভোট দিলে তারা লুটপাটে ব্যস্ত থাকে। তারা দেশকে জঙ্গিবাদ রাষ্ট্র বানাতে চায়।

তিনি শনিবার দুপুরে মৌলভীবাজারের বড়লেখা উপজেলা প্রশাসন আয়োজিত উপজেলা পরিষদ সভাকক্ষে ১৪০ জন ক্ষুদ্র নৃ-গোষ্ঠির ছাত্রছাত্রীর মাঝে শিক্ষাবৃত্তির ৬ লাখ ২৪ হাজার টাকার চেক হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

Manual3 Ad Code

পরিবেশমন্ত্রী শাহাব উদ্দিন এমপি আরো বলেন, সরকার নৃ-গোষ্ঠীর মানুষের পাশে রয়েছে এবং থাকবে। এজন্যই বার বার তাদেরকে সহায়তা করা হচ্ছে। তাই সরকারের দেয়া টাকার মাধ্যমে শিক্ষার্থীরা যেন উচ্চশিক্ষা অর্জন করে। সুশিক্ষায় শিক্ষিত হয়। আর আপনারা যারা টিলায় বসবাস করেন, দয়া করে টিলা কাটবেন না। গাছ কাটবেন না। নতুবা প্রকৃতি এর বিচার করবে। টিলাধ্বসে ঘুমের মধ্যেই মারা যাবেন। এমন নির্মম ঘটনা যেন আমাদের আর দেখতে না হয়। সেজন্য আপনারা সতর্ক থাকবেন।

Manual6 Ad Code

উপজেলা নির্বাহী অফিসার খন্দকার মুদাচ্ছির বিন আলীর সভাপতিত্বে ও উপজেলা ভাইস চেয়ারম্যান তাজ উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি প্রণয় কুমার দে, উপজেলা চেয়ারম্যান সোয়েব আহমদ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) রফিকুল ইসলাম সুন্দর, যুগ্ম সাধারণ সম্পাদক বিবেকানন্দ দাস নান্টু, থানার ওসি মো. জাহাঙ্গীর হোসেন সরদার, উপজেলা কৃষক লীগের সভাপতি আব্দুল লতিফ।

Manual7 Ad Code

সভায় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার দেবল সরকার, প্রেসক্লাব সভাপতি অসিত রঞ্জন দাস, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট গোপাল দত্ত, দক্ষিণভাগ ইউপি চেয়ারম্যান আজির উদ্দিন, দক্ষিণভাগ উত্তর ইউপি চেয়ারম্যান এনাম উদ্দিন, বড়লেখা আদিবাসী উন্নয়ন ফোরামের সাধারণ সম্পাদক প্রসেনজিৎ শর্মা প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!