বড়লেখায় জেলা যুবদল সভাপতির অর্থায়নে ঈদসামগ্রী বিতরণ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৪:০৭ অপরাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত লন্ডনে বিয়ানীবাজার ক্যান্সার অ্যান্ড জেনারেল হাসপাতালের ফান্ডরেইজিং: ৫০ হাজার পাউন্ডের প্রতিশ্রুতি কুলাউড়ায় কংক্রিট ভাঙ্গার ট্রলি উল্টে চালক নিহত ১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ

বড়লেখায় জেলা যুবদল সভাপতির অর্থায়নে ঈদসামগ্রী বিতরণ

  • শনিবার, ৯ জুলাই, ২০২২

Manual3 Ad Code

বড়লেখা প্রতিনিধি ::

Manual1 Ad Code

জাতীয়তাবাদী যুবদল সিলেট বিভাগীয় সাবেক সাংগঠনিক সম্পাদক ও মৌলভীবাজার জেলা যুবদলের সভাপতি যুবনেতা জাকির হোসেন উজ্জ্বলের অর্থায়নে বড়লেখা উপজেলা ও পৌর জাতীয়তাবাদী যুবদলের যৌথ সহযোগিতায় উপজেলার ১০ ইউনিয়ন ও পৌরসভা এলাকার ৬০০ পরিবারের মাঝে ঈদসামগ্রী বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে রতুলিবাজারে ঈদ উপহার বিতরণের সভায় প্রধান অতিথি ছিলেন জেলা যুবদলের সভাপতি জাকির হোসেন উজ্জল।

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে বড়লেখার বানভাসিদের মধ্যে তিনি ঈদসামগ্রী বিতরণের উদ্যোগ গ্রহণ করেন।

Manual5 Ad Code

বড়লেখা উপজেলা যুবদলের আহ্বায়ক এসএম শরিফুল ইসলাম বাবলুর সভাপতিত্বে ও সদস্য সচিব সাবেক ইউপি মেম্বার ইকবাল হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন মৌলভীবাজার জেলা জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক জিএম মুক্তাদির রাজু, জেলা জাসাসের সাবেক সভাপতি মারুফ আহমদ, জেলা যুবদলের সহসভাপতি পৌর কাউন্সিলার আব্দুল হাফিজ ললন, উপজেলা বিএনপির যুব বিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন, সেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক শাহরিয়ার জামান খালেদ প্রমুখ।

Manual7 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!