বড়লেখায় আ’লীগ নেতা লালের আরো সাড়ে ৩শ’ পরিবারকে ত্রাণ বিতরণ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৫:১৮ অপরাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত লন্ডনে বিয়ানীবাজার ক্যান্সার অ্যান্ড জেনারেল হাসপাতালের ফান্ডরেইজিং: ৫০ হাজার পাউন্ডের প্রতিশ্রুতি কুলাউড়ায় কংক্রিট ভাঙ্গার ট্রলি উল্টে চালক নিহত ১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ

বড়লেখায় আ’লীগ নেতা লালের আরো সাড়ে ৩শ’ পরিবারকে ত্রাণ বিতরণ

  • রবিবার, ১০ জুলাই, ২০২২

Manual7 Ad Code

বড়লেখা প্রতিনিধি :

Manual8 Ad Code

বড়লেখা উপজেলার সুজানগর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বিশিষ্ট সমাজসেবক ইমরুল ইসলাম লাল প্রবাসীদের আর্থিক সহযোগিতায় বন্যা দুর্গতদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ অব্যাহত রেখেছেন। শনিবার তার ইউনিয়নের তিনটি ওয়ার্ড এলাকায় আরো সাড়ে ৩শ’ বন্যাদুর্গত পরিবারের ঘরে ঘরে ত্রাণ সামগ্রী পৌঁছে দিয়েছেন।

Manual3 Ad Code

জানা গেছে, বড়লেখা উপজেলার সুজানগর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ইমরুল ইসলাম লাল প্রবাসীদের আর্থিক সহযোগিতায় বন্যার্ত ২ হাজার ৫০০ পরিবারকে খাদ্যসামগ্রী বিতরণের উদ্যোগ নেন। এর অংশ হিসেবে গত দুই দিনে সুজানগর ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের ১২শ’ দুর্গত পরিবারের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করেন। শনিবার দিনব্যাপি ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের সুজানগর, কালাইউরি ও লেঞ্জিবাড়ি গ্রামে, ৭ নং ওয়ার্ডের দক্ষিণ সুজানগর গ্রামে, ২ নং ওয়ার্ডের ব্রাম্মনের চক গ্রাম ও ৩ নং ওয়ার্ড এলাকায় সর্বমোট আরো ৩৫০ দুর্গত পরিবারের মাঝে খাদ্যসামগ্রী পৌঁছে দেন আওয়ামী লীগ নেতা ইমরুল ইসলাম লাল। এসময় তাকে সহোযোগিতা করেন সুজানগর ইউনিয়ন আওয়ামী লীগ, প্রত্যেক ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও সম্পাদক, ইউনিয়ন ও ওয়ার্ড যুবলীগ, ছাত্রলীগ, সেচ্ছাসেবক লীগ ও কৃষকলীগের নেতৃবৃন্দ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!