বড়লেখায় ধর্মীয় নেতৃবৃন্দের কোভিড-১৯ প্রতিরোধ বিষয়ক কর্মশালা – এইবেলা
  1. admin@eibela.net : admin :
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৯:১৯ অপরাহ্ন
শিরোনাম :
সি‌লে‌টের বরকতিয়া সুপার মার্কেট ব্যবসায়ী কমিটির নির্বাচনে লতিফ সভাপতি ও মুক্তাদির সম্পাদক নির্বাচিত ছাতকে ১৩০ পিস ইয়াবাসহ ২ মাদক ব‌্যবসা‌য়ী গ্রেপ্তার জুড়ীতে মরহুম কটন আলী মাস্টারের স্মরণে মানবিক চায়ের দোকান ১০ উদ্বোধন কমলগঞ্জের বীরাঙ্গনা স্বীকৃতির আগেই মারা গেলেন জয়গুন নাহার খানম কুলাউড়ার ভাটেরায় নিষিদ্ধ ঘোষিত ওলামা লীগ নেতা সাইফুল সিদ্দেকী সেফুলের অপতৎপরতা  রাজনগরে শিক্ষকের বাড়িতে ডাকাতি : ডাকাতের হামলায় গৃহকর্তা আহত কমলগঞ্জে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত বড়লেখায় জাতীয় নিরাপদ সড়ক দিবসে র‌্যালি ও আলোচনা সভা মৌলভীবাজার জেলা বিএনপির কমিটির সদস্য শ্যামলী সূত্রধরকে দল থেকে অব্যাহতি থানা পুলিশের অভিযান- বড়লেখায় চুরির মামলায় গ্রেফতার ৬, স্বর্ণালংকারসহ মালামাল উদ্ধার

বড়লেখায় ধর্মীয় নেতৃবৃন্দের কোভিড-১৯ প্রতিরোধ বিষয়ক কর্মশালা

  • মঙ্গলবার, ১৯ জুলাই, ২০২২

Manual6 Ad Code

বড়লেখা প্রতিনিধি:

Manual6 Ad Code

বড়লেখা উপজেলার দক্ষিণভাগ দক্ষিণ ইউনিয়ন পরিষদ হলরুমে মঙ্গলবার দিনব্যাপি ‘কোভিট-১৯ প্রতিরোধ : ঝুঁকি নিরুপন যোগাযোগ, জনসম্পৃক্ততা এবং টিকাবার্তা যোগাযোগ জোরদার করণ’ প্রকল্পের আওতায় সর্বধর্মীয় নেতৃবৃন্দের কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে ৩৫ জন বিভিন্ন ধর্মীয় নেতা, স্বাস্থ্যসহকারি ও জনপ্রতিনিধি অংশগ্রহণ করেন। ভিলেজ সোস্যাল ডেভলমপমেন্ট অর্গানাইজেশন (ভিএসডিও) এই কর্মশালার আয়োজন করেছে।

ইউপি চেয়ারম্যান আজির উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় স্বাগত বক্তব্য দেন ভিএসডিও’র নির্বাহী প্রধান এমএএইচ সাহীন। রিসোর্স পার্সন ছিলেন যৃগান্তরের সাংবাদিক আব্দুর রব ও দক্ষিণভাগ মোহাম্মদীয়া টিলাবাজার টাইটেল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা কাউছার আহমদ। কর্মশালার মুল প্রবন্ধ উপস্থাপন করেন ভিএসডিও’র জেলা সমন্বয়কারী রোকসান আরা আক্তার। উন্মুক্ত আলোচনায় অংশগ্রহণ করেন ইউপি মেম্বার ইমরান আহমদ, সমীরণ মুন্ডা, মাওলানা আলিম উদ্দিন, মাওলানা আনোয়ার হোসেন, মাওলানা হেলাল উদ্দিন, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সহকারি ফারুক আহমদ, মাওলানা জুনাইদ আহমদ প্রমুখ।

Manual7 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews