ভূরুঙ্গামারীতে ট্রলির চাপা পড়ে শিশুর মৃত্যু – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ সাড়ে ৩ বছরের শিশুকন্যাকে হত্যার দায়ে পিতার মৃত্যুদন্ড কমলগঞ্জে এসএসসি-২০২৬ এর জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান কুলাউড়ায় জয়চন্ডী ইউনিয়ন বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার

ভূরুঙ্গামারীতে ট্রলির চাপা পড়ে শিশুর মৃত্যু

  • বুধবার, ২০ জুলাই, ২০২২

Manual2 Ad Code
কুড়িগ্রাম প্রতিনিধি :: কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ডিজেল ইঞ্জিন চালিত তিন চাক্কার ট্রলির(থ্রি হুইলার) বেগ ডালায় চাপা পড়ে সাড়ে পাঁচ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। মর্মান্তিক এই দূর্ঘটনাটি ঘটেছে উপজেলার বলদিয়া ইউনিয়নের ছনবান্দা গ্রামে। মৃত ওই শিশুর নাম মোশাররফ হোসেন। সে ওই গ্রামের ছাইদুল ইসলামের পুত্র। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
পরিবার ও স্থানীয়দের বরাত দিয়ে ইউপি চেয়ারম্যান মোজাম্মেল হক জানান, বুধবার (২০ জুলাই) সকাল সাড়ে নয়টার দিকে বাড়ির পাশের রাস্তায় শিশুটি খেলতে ছিলো।
এমন সময় ইট বোঝাই একটি ডিজেল ইঞ্জিন চালিত তিন চাক্কার ট্রলি(থ্রি হুইলার) শিশুটিকে অতিক্রম করার সময় সে ট্রলির বেগ ডালা ধরে ঝুলে খেলা করছিল। কিছু দূর যাওয়ার পর রাস্তার মাঝখানে কালভার্ট ভেঙ্গে বেগ ডালার নীচে চাপা পড়ে শিশুটি। এতে ইট বোঝাই গাড়ির চাপায় শিশুটির নারী-ভূরি বেরিয়ে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।
কচাকাটা থানার অফিসার ইনচার্জ জাহেদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!