বড়লেখায় লোকালয়ে ধরা পড়ল অজগর : মাধবকুণ্ড ইকোপার্কে অবমুক্ত – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০২:১৪ অপরাহ্ন
শিরোনাম :
বড়লেখায় দুই হাজার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষককে বীজ ও সার বিতরণ বড়লেখায় ঋণগ্রস্থের হতাশায় বিষপানে যুবকের মৃত্যু জুড়ীতে সিটি ব্যাংক শাখার উদ্বোধন কুলাউড়ায় প্রবাসীর জমি জবর দখলের চেষ্টা : আতঙ্কে প্রবাসী পরিবার সি‌লেট সুনামগঞ্জ ও‌ গো‌বিন্দগঞ্জ ছাতক সড়ক-ময়লার ভাগাড়ে জলাবদ্ধতা : দুর্ভোগ কমলগঞ্জে পাহাড়ি ছড়ায় পাওয়া গেল চা শ্রমিক যুবকের লাশ বড়লেখায় কমিউনিটি সেন্টারে চুরি : মালামাল উদ্ধার চোর গ্রেফতার বিশ্ব বাবা দিবস: সকল বাবাদের প্রতি অকৃত্রিম ভালোবাসা! বড়লেখা হাজীগঞ্জ বণিক সমিতির নির্বাচনে সভাপতি পদে প্রার্থীতা ঘোষণা ব্যবসায়ী ফখরুল ইসলাম পারুলের দেশ সেরা বিতার্কিক নির্বাচিত হয়েছে কুলাউড়ার ৫ ক্ষুদে শিক্ষার্থী

বড়লেখায় লোকালয়ে ধরা পড়ল অজগর : মাধবকুণ্ড ইকোপার্কে অবমুক্ত

  • শনিবার, ২৩ জুলাই, ২০২২

Manual7 Ad Code

বড়লেখা প্রতিনিধি::

Manual7 Ad Code

বড়লেখায় লোকালয়ে ধরা পড়ল প্রায় ২০ কেজি ওজনের ১৫ ফুট লম্বা একটি অজগর সাপ। পৌরমেয়র আবুল ইমাম মো. কামরান চৌধুরীর মাধ্যমে খবর পেয়ে বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও সংরক্ষণ বিভাগ উপজেলার উত্তর ডিমাই ষাটমার পার গ্রামের ছালু মিয়ার ছেলে হাসান আহমদ দুখনের বাড়ি থেকে অজগর সাপটি উদ্ধার করে বুধবার সন্ধ্যায় মাধবকুণ্ড ইকোপার্কে অবমুক্ত করেছে।

বনবিভাগ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার উত্তর ডিমাই ষাটমার পার এলাকায় বিশাল আকারের একটি অজগর সাপ দেখে স্থানীয় লোকজন ভয়ে তাকে মেরে ফেলার প্রস্তুতি নেন। এসময় গ্রামের ছালু মিয়ার ছেলে হাসান আহমদ দুখন তাদের কবল থেকে সাপটিকে উদ্ধার করে নিজের বাড়িতে নিয়ে রাখে। পরে সে ঘটনাটি বনবিভাগকে অবহিত করার জন্য পৌরমেয়র আবুল ইমাম মো. কামরান চৌধুরীর শরনাপন্ন হয়। পৌরমেয়র বিষয়টি বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও সংরক্ষণ বিভাগের বিভাগীয় বনসংরক্ষক রেজাউল করিম চৌধুরীকে অবহিত করেন। তার নির্দেশে হাকালুকি হাল্লা ফরেষ্ট ক্যাম্পের ইনচার্জ মোতাহার হোসেন বৃহস্পতিবার বিকেলে হাসান আহমদ দুখনের বাড়ি থেকে অজগর সাপটি উদ্ধার করে বনাঞ্চলে অবমুক্ত করেন। মোতাহার হোসেন জানান, হাসান আহমদ দুখন অত্যন্ত সাহসিকতার সাথে সাপটিকে উদ্ধার করে নিজের বাড়িতে রাখেন। তিনি এগিয়ে না গেলে লোকজন সাপটিকে মেরে ফেলত। অবমুক্ত করতেও তিনি যতেষ্ট সহযোগিতা করেছেন।

এদিকে বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও সংরক্ষণ বিভাগ বুধবার সন্ধ্যায় মাধবকুণ্ড ইকোপার্কে অজগর সাপটি অবমুক্ত করেছে। এসময় সহকারি কমিশনার (ভুমি) জাহাঙ্গীর হোসাইন, এসআই আতাউর রহমান, পর্যটন পুলিশের এসআই খলিলুর রহমান, মাধবছড়া বিট কর্মকর্তা মাহবুবুর রহমান, হাকালুকি হাল্লা ফরেস্ট ক্যাম্পের ইনচার্জ মোতাহার হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন। এছাড়াও সাপটি দেখতে পর্যটকরা ভিড় জমান।

Manual3 Ad Code

বড়লেখা রেঞ্জের বন কর্মকর্তা শেখর রঞ্জন দাস জানান, পৌরমেয়রের মাধ্যমে অজগর সাপ উদ্ধারের খবর পেয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে তিনি বন্যপ্রাণী সংরক্ষণ বিভাগকে বিষয়টি অবহিত করেন। বুধবার সন্ধ্যায় মাধবকুণ্ড ইকোপার্কে সাপটি অবমুক্ত করা হয়েছে।

Manual4 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!