কমলগঞ্জে পুকুর থেকে আদিবাসী স্কুল শিক্ষকের লাশ উদ্ধার – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০২:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত লন্ডনে বিয়ানীবাজার ক্যান্সার অ্যান্ড জেনারেল হাসপাতালের ফান্ডরেইজিং: ৫০ হাজার পাউন্ডের প্রতিশ্রুতি কুলাউড়ায় কংক্রিট ভাঙ্গার ট্রলি উল্টে চালক নিহত ১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ

কমলগঞ্জে পুকুর থেকে আদিবাসী স্কুল শিক্ষকের লাশ উদ্ধার

  • শনিবার, ২৩ জুলাই, ২০২২

Manual5 Ad Code

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: : মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মদনমোহনপুর চা বাগানের খ্রিস্টান লাইনের মিশনারী কমিউনিটি স্কুলের শিক্ষক আদিবাসী রঞ্জিত রাফায়েল মান্ডা (৩৭) এর লাশ পুকুর থেকে উদ্ধার করেছে পুলিশ। শনিবার দুপুরে হাজারিবাগ গারো টিলার খ্রিস্টান পল্লীর একটি পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে পুলিশ। নিহত রঞ্জিত খ্রিস্টান পল্লীর আমেন আমরোশ মান্ডা ও সাবেক ইউপি সদস্যা পারুল কুরাইয়ার বড় ছেলে।

Manual5 Ad Code

স্থানীয়রা জানান, গত বৃহস্পতিবার রাতে বন্ধু পৌলিনুস মান্ডার ছেলের জন্মদিনের অনুষ্ঠানে যোগদান করেন রঞ্জিত শিক্ষক রাফায়েল মান্ডা। কর্মস্থল মদনমোহনপুর চা বাগানের মিশনারী কমিউনিটি স্কুল থেকে নিজের বাইক নিয়ে ওই অনুষ্ঠানে তিনি যোগদান করেন। তাই তার পরিবারের কেউ জানতো না সে কর্মস্থল থেকে ওই অনুষ্ঠানে যোগদানের কথা। এভাবেই কেটে যায় শুক্রবার। এ সময়ের মধ্যে তার পরিবারের সদস্যরা জানতো না সে কোথায়। তার স্ত্রী মিশনারী স্কুলের শিক্ষিকা ট্রেনিংয়ে রাজশাহীতে রয়েছেন । ছোট ভাই মেকলি মান্ডা থাকেন ঢাকার ধানমন্ডিতে। শুক্রবার রাতে অসুস্থতার কারণে মেকলি মান্ডা বাড়ি ফিরেন। পরিবারের লোকজন রাতে আর তার খোঁজ করেননি।

Manual3 Ad Code

শনিবার সকালে বন্ধু পৌলিনুস মান্ডার বাড়ির পুকুরে ভাসমান অবস্থায় মিলে রঞ্জিতের মরদেহ। খবর পেয়ে কমলগঞ্জ থানার পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য লাশ মৌলভীবাজার মর্গে প্রেরণ করেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, রঞ্জিতের দেহ বিকৃত হলেও তার ঘাড়ে আঘাত ও দাঁত ছিলো ভাঙ্গা। মুখমন্ডল ও চোখে আঘাতের চিহ্ন স্পষ্ট ছিল। রঞ্জিতের ব্যবহৃত মোটরসাইকেল ছিল তার বন্ধু পৌলিনুস মান্ডার আঙিনায়। তার ঘরে ছিল তার ব্যবহৃত মোবাইল ফোন এবং সাইট ব্যাগটি।

Manual1 Ad Code

রঞ্জিতের মা স্থানীয় মাধবপুর ইউনিয়নের সাবেক ইউপি সদস্যা পারুল কুরাইয়া বলেন, আমার ছেলেকে মেরে ফেলা হয়েছে। এ কথা বলেই জ্ঞান হারান তিনি। পানিতে ডুবে রঞ্জিতের মৃত্যুর ঘটনাটি স্থানীয়রা রহস্যজনক বলে মনে করছেন।

কমলগঞ্জ থানার ওসি ইয়ারদৌস হাসান বলেন, এ বিষয়ে পুলিশী তদন্ত চলছে। জন্মদিনের অনুষ্ঠানে যারা ছিলেন তাদের সাথে কথা বলে ঘটনার কারণ জানার চেষ্টা করছে পুলিশ।#

Manual3 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!