কেন্দ্রীয় ছাত্রলীগের সহ-সম্পাদক হলেন কুলাউড়ার সঞ্জয় – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৪:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
বড়লেখায় গণঅভ্যুত্থান দিবস ও জুলাই শহীদদের স্মরণে নিসচা’র মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি বড়লেখায় ডাবল মার্ডার মামলা : পলাতক ৩ আসামী গ্রেফতার কুলাউড়ায় বেগমানপুর বিদ্যালয়ের ভূমি দাতা সদস্য নিয়ে ধূম্রজাল: দুই পক্ষের উত্তেজনা ছাতকে সুরমা নদীভাঙনে বিলীন স্কুল-মসজিদ নদী : আতঙ্কে বাউসা-কেশবপুরের মানুষ ভূরুঙ্গামারীতে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত  ওসমানীনগরে ছিনতাইয়ের চেষ্টাকালে ধারালো অস্ত্রসহ আটক ৩ ছাতকে উপজেলা প্রশাসন ও গ্রামবাসীর অভিযানে ২২ অবৈধ ড্রেজার জব্দ কুলাউড়ায় একশ পিছ ইয়াবাসহ পুলিশী অভিযানে ৭ জন গ্রেপ্তার ​কুড়িগ্রামে নদী ভাঙনের হাত থেকে রক্ষার দাবিতে মানববন্ধন ও সমাবেশ কুলাউড়ায় মনু নদী থেকে অবৈধভাবে বালু বিক্রির দায়ে ইউপি সদস্যের জরিমানা 

কেন্দ্রীয় ছাত্রলীগের সহ-সম্পাদক হলেন কুলাউড়ার সঞ্জয়

  • সোমবার, ১ আগস্ট, ২০২২

Manual1 Ad Code

এবার বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের  সহ সম্পাদক নির্বাচিত হলেন মৌলভীবাজারের কুলাউড়ার সঞ্জয় পাশী জয়। ৩১ জুলাই রবিবার বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের সভাপতি আল-নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য্য স্বাক্ষরিত বিজ্ঞপ্তীর মাধ্যমে সঞ্জয় পাশী জয়কে কেন্দ্রীয় ছাত্রলীগের সহ সম্পাদক ঘোষনা করা হয়।

কেন্দ্রীয় কমিটি সহ সম্পাদক নির্বাচিত  হওয়ায় সামাজিক যোগাযোগ মাধ্যমে অভিনন্দন জানাচ্ছেন কুলাউড়া তথা সিলেট বিভাগের হাজার হাজার নেতা কর্মী ও শুভানুধ্যায়ীরা।
সঞ্জয়ের বাড়ী  উপজেলার ব্রাহ্মণবাজার ইউনিয়নের হলিছড়া চা বাগানে। ব্যবসায়ী বাবা হরি নারায়ণ পাশী ও মা প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা শারদা রানী পাশী। ২ ভাই ১ বোনের মধ্যে সবার বড়।
সঞ্জয় পাশী জানান, আমাকে বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের সহ সম্পাদক নির্বাচিত করায় কেন্দ্রীয় সভাপতি ও সম্পাদক, বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেলসহ সকল নেত্রীবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমার উপর অর্পিত সাংগঠনিক সকল দায়ীত্ব সঠিক ভাবে পালন করতে পারি এই আশির্বাদ করবেন। সকলের আশির্বাদ নিয়ে বাংলাদেশ ছাত্রলীগকে আরো শক্তিশালী করার মাধ্যমে দেশ তথা দশের উন্নয়নে কাজ করবো।
উল্লেখ্য, বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় সংসদের সদস্য, সিলেট মুরারিচাঁদ কলেজ (এমসি) মাষ্টার্সে অধ্যয়ন করা সঞ্জয় পাশী কুলাউড়া ডিগ্রি কলেজে ভারপ্রাপ্ত সভাপতি ও সিলেট মহানগর ছাত্রলীগে সক্রীয় দায়ীত্ব পালন করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!