বড়লেখায় স্বামী হত্যা মামলায় স্ত্রী রিমান্ডে – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৬:২৭ অপরাহ্ন
শিরোনাম :
ছাতক সিমেন্ট কারখানার রোপ লাইন রক্ষায় এমপি মিলনের কঠোর নির্দেশ কুড়িগ্রামে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত লন্ডনে বিয়ানীবাজার ক্যান্সার অ্যান্ড জেনারেল হাসপাতালের ফান্ডরেইজিং: ৫০ হাজার পাউন্ডের প্রতিশ্রুতি কুলাউড়ায় কংক্রিট ভাঙ্গার ট্রলি উল্টে চালক নিহত ১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি

বড়লেখায় স্বামী হত্যা মামলায় স্ত্রী রিমান্ডে

  • মঙ্গলবার, ২ আগস্ট, ২০২২

Manual2 Ad Code
  • বড়লেখা প্রতিনিধি :: বড়লেখায় সিএনজি চালক ফখরুল ইসলাম হত্যা মামলার ৪ আসামীর রিমান্ড শেষ হয়েছে। ৪ দিনের রিমান্ড শেষে নিহতের স্ত্রীর পরকিয়া প্রেমিক মস্তাব উদ্দিন ওরফে মাসুমকে সোমবার বিকেলে পুলিশ আদালতে সোর্পদ করেছে। রিমান্ডে আসামীরা পুলিশকে পরিকল্পিত হত্যা ঘটনার কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে। এদিকে আদালত নিহতের স্ত্রী দিলারা বেগমের ২ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।

ফখরুল ইসলাম হত্যা মামলার তদন্ত কর্মকর্তা এসআই মোহাম্মদ হাবিবুর রহমান পিপিএম জানান, এ হত্যা ঘটনার রহস্য উদ্ঘাটনে মামলার এজাহার নামীয় আসামী সেলিম উদ্দিন ও কবির আহমদকে ২ দিনের, উজ্জল আহমদকে ৩ দিনের ও মস্তাব উদ্দিনকে ৪ দিনের রিমান্ডে নেয় পুলিশ। রিমান্ড শেষে আসামীদের আদালতে সোপর্দ করা হয়েছে। আসামীরা রিমান্ডে হত্যকান্ডের কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে। তবে তদন্তের স্বার্থে তা প্রকাশ করা যাচ্ছে না। এদিকে মামলার প্রধান আসামী নিহতের স্ত্রী দিলারা বেগমের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। শীঘ্রই তাকেও রিমান্ডে আনা হবে।

Manual4 Ad Code

জানা গেছে, উপজেলার ইটাউরী গ্রামের সিএনজি অটোরিকশা চালক ফখরুল ইসলামের স্ত্রী দিলারা বেগম (৪৩) একাধিক পুরুষের সাথে পরকিয়া চালিয়ে যাচ্ছিলেন। পরপুরুষ আসক্তির কারণে দীর্ঘদিন ধরে স্বামী-স্ত্রীর মধ্যে পারিবারিক কলহ চলছিল। এর জেরে ২৫ জুলাই রাতে পরিকল্পিতভাবে ফখরুল ইসলামকে শ্বাসরুদ্ধ করে হত্যার পর গ্রামের পরিত্যক্ত একটি বাড়ির লেচু গাছে তার লাশ ঝুলিয়ে রাখা হয়। নিহতের স্ত্রী দিলারা বেগম, তার পরকিয়া প্রেমিকরা ও মেজছেলে ঘটনাটি আত্মহত্যা বলে এলাকায় প্রচারণা চালায়। পরদিন পুলিশ তার লাশ উদ্ধার করে। রহস্যজনক এ মৃত্যুর ঘটনায় নিহতের বোন সুফিয়া বেগম নিহতের স্ত্রী দিলারা বেগম, মেজছেলে উজ্জল আহমদসহ ৫ জনের নাম উল্লেখ ও আরো ২-৩ জনকে অজ্ঞাত আসামী করে থানায় হত্যা মামলায় করেন। ঘটনার ২৪ ঘন্টার মধ্যে পুলিশ ৪ আসামীকে এবং পরবর্তীতে বিয়ানীবাজারের দিকে পালিয়ে যাওয়ার সময় প্রধান আসামী নিহতের স্ত্রী দিলারা বেগমকেও গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায়।

Manual5 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!