বড়লেখা নারীশিক্ষা একাডেমী কলেজে বড়লেখা ফাউন্ডেশন ইউকে’র মতবিনিময় – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১২:৪১ অপরাহ্ন
শিরোনাম :
১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ সাড়ে ৩ বছরের শিশুকন্যাকে হত্যার দায়ে পিতার মৃত্যুদন্ড কমলগঞ্জে এসএসসি-২০২৬ এর জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান কুলাউড়ায় জয়চন্ডী ইউনিয়ন বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার

বড়লেখা নারীশিক্ষা একাডেমী কলেজে বড়লেখা ফাউন্ডেশন ইউকে’র মতবিনিময়

  • রবিবার, ৭ আগস্ট, ২০২২

Manual8 Ad Code

এইবেলা, বড়লেখা::

Manual1 Ad Code

বড়লেখা ফাউন্ডেশন ইউ.কে’র নেতৃবৃন্দ ৬ আগষ্ট শানিবার বড়লেখা নারীশিক্ষা একাডেমি ডিগ্রি কলেজের শিক্ষকবৃন্দের সাথে ফাউন্ডেশন ইউকে নেতৃবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় কলেজ কর্তৃপক্ষ ও বড়লেখা ফাউন্ডেশন ইউ.কে নেতৃবৃন্দ কলেজের সার্বিক বিষয়াদি নিয়ে আলোচনা করেন। ফাউন্ডেশনের পক্ষ থেকে কলেজের মুসলিম শিক্ষার্থীদের নামাজ আদায়ের সুবিধার্থে কলেজের মসজিদের ফ্লোর টাইলস করে দেয়ার আশ্বাস প্রদান করেন। পাশাপাশি কলেজের শিক্ষা খাতকে এগিয়ে নিতে যথাসম্ভব অবদান রাখার অভিপ্রায় ব্যক্ত করেন। এসময় কলেজের বিভিন্ন শ্রেণির ছাত্রীরা বড়লেখা ফাউন্ডেশন ইউ.কে’র নেতৃবৃন্দকে ফুল দিয়ে বরণ করেন ।

Manual6 Ad Code

কলেজের অধ্যক্ষ একেএম হেলাল উদ্দিনের সভাপতিত্বে ও ইংরেজি বিভাগের সিনিয়র প্রভাষক মোশারফ হোসেন সবুজের সঞ্চালনায় আয়োজিত সভায় বক্তব্য রাখেন বড়লেখা ফাউন্ডেশন ইউকের প্রধান উপদেষ্টা, টাওয়ার হ্যামলেটস এর সাবেক কাউন্সিলর আতা রহমান, ফাউন্ডেশনের সভাপতি শাহীন ইকবাল, মহিলা বিষয়ক সম্পাদিকা মিসেস হাসনা রহমমান, ট্রেজারার নাজমুল ইসলাম, স্থায়ী কমিটির সদস্য আবুল কাশেম, ফাউন্ডেশনের শুভাকাঙ্ক্ষী ও দাতা আমেরিকা প্রবাসী আবুল হাসনাত শাহেদ। কলেজের পক্ষ থেকে বক্তব্য রাখেন সহকারী অধ্যাপক মো. বেলাল উদ্দিন, সিনিয়র প্রভাষক এমএ হাসান প্রমুখ।

মতবিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন কলেজের সহকারী অধ্যাপকবৃন্দ, প্রভাষকবৃন্দ, নারীশিক্ষা একাডেমি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক  মাজহারুল ইসলাম।

Manual3 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!