বড়লেখায় বন্যায় ক্ষতিগ্রস্থ ৭০ পরিবারে ঢেউটিন বিতরণ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৭:২৬ অপরাহ্ন
শিরোনাম :
ছাতক সিমেন্ট কারখানার রোপ লাইন রক্ষায় এমপি মিলনের কঠোর নির্দেশ কুড়িগ্রামে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত লন্ডনে বিয়ানীবাজার ক্যান্সার অ্যান্ড জেনারেল হাসপাতালের ফান্ডরেইজিং: ৫০ হাজার পাউন্ডের প্রতিশ্রুতি কুলাউড়ায় কংক্রিট ভাঙ্গার ট্রলি উল্টে চালক নিহত ১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি

বড়লেখায় বন্যায় ক্ষতিগ্রস্থ ৭০ পরিবারে ঢেউটিন বিতরণ

  • রবিবার, ৭ আগস্ট, ২০২২

Manual4 Ad Code

বড়লেখা প্রতিনিধি :

Manual4 Ad Code

বড়লেখায় সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্থ হাকালুকি হাওরপাড়ের হতদরিদ্র ৭০ পরিবারের মাঝে রোববার বিকেলে ঢেউটিন বিতরণ করেছে দেশ-বিদেশের বিভিন্ন ব্যক্তি ও সংগঠন নিয়ে গঠিত ‘বিডি সিটিজেন্স’।

বড়লেখা পৌরশহরের মতিন টেডার্স প্রাঙ্গণে ঢেউটিন বিতরণের সভায় উপস্থিত ছিলেন মুফতি মাওলানা রুহুল আমিন, ষাটমা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক শিক্ষক গীতাংশু শেখর দলপতি, সামাজিক ও ক্রীড়া সংগঠক রেজাউল ইসলাম মিন্টু, বড়লেখা ব্যবসায়ী সমিতির কোষাধ্যক্ষ শৈলেন্দ্র দেবনাথ, ব্যবসায়ী মো. আবু হানিফ, জাবেদুল ইসলাম সবুজ, দেবাংশু শেখর নাথ মনি, মিজানুর রহমান মিজান, প্রবাসী সিপার আহমদ মাইনু, মাইজপাড়া যুবকল্যাণ সমিতির সভাপতি খালেদ আহমদ, কবির আহমদ, মুজিবুর রহমান মুজিব, জালাল আহমদ, মিনহাজ রিপন, লুৎফর রহমান প্রমুখ।

Manual1 Ad Code

এ কার্যক্রমের উদ্যোক্তা ব্যবসায়ী মো. আবু হানিফ বলেন, বন্যায় হাওরপাড়ের মানুষ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ হয়েছেন। তাদের বাড়ি-ঘর ভেঙে গেছে। ক্ষতিগ্রস্থ এসব মানুষের পাশে আমরা দাঁড়ানোর চেষ্টা করেছি। দেশ-বিদেশের বিভিন্ন ব্যক্তি ও সংগঠন নিয়ে গঠিত বিডি সিটিজেন্স’র অর্থায়নে আমরা দুটি ধাপে ৭০ পরিবারের মাঝে ঢেউটিন বিতরণ করেছি। আমাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে।

Manual5 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!