কুলাউড়ায় বখাটেপনার প্রতিবাদ করায় শতাধিক পানগাছ কাটার অভিযোগ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৬:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত লন্ডনে বিয়ানীবাজার ক্যান্সার অ্যান্ড জেনারেল হাসপাতালের ফান্ডরেইজিং: ৫০ হাজার পাউন্ডের প্রতিশ্রুতি কুলাউড়ায় কংক্রিট ভাঙ্গার ট্রলি উল্টে চালক নিহত ১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ

কুলাউড়ায় বখাটেপনার প্রতিবাদ করায় শতাধিক পানগাছ কাটার অভিযোগ

  • মঙ্গলবার, ৯ আগস্ট, ২০২২

Manual8 Ad Code

এইবেলা, কুলাউড়া :: কুলাউড়া উপজেলার কর্মধা ইউনিয়নে আড্ডা ও বখাটেপনার প্রতিবাদ করায় রোববার ০৭ আগস্ট গভীর রাতের কোন একসময় এক প্রবাসীর শতাধিক পান গাছ কেটেছে কিশোর গ্যাংয়ের সদস্যরা। এঘটনায় ৩ জনের নামোল্লেখ করে কুলাউড়া থাসায় অভিযোগ দিয়েছেন প্রবাসী ফয়ছল আহমদ।

Manual1 Ad Code

থানায় দায়েরকৃত লিখিত অভিযোগ থেকে জানা গেছে, দীঘলকান্দি গ্রামের মৃত আসিদ আলীর ছেলে জাবেদ মিয়া (২৫) ও ফটিগুলি গ্রামের সুবজ মিয়ার ছেলে সোহেল মিয়া (২২) এবং রমজান আলীর ছেলে কামাল মিয়া (২২) ফটিগুলি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে অহেতুক আড্ডা দিতো। রোববার সকালে তাদের আড্ডা দিতে নিষেধ করলে জাবেদ মিয়া ক্ষিপ্ত হয়ে অশালীন ভাষায় গালিগালাজ করেন। এক পর্যায়ে লাঠিসোটা নিয়ে হামলার চেষ্টা চালালে স্থানীয় লোকজন পরিস্থিতি সামল দেন। তারপরও সে দেখে নেয়ার হুমকি দেয়। কিন্তু রাতে জাবেদও তার সহযোগিরা মিলে শতাধিক পান গাছ কেটে ক্ষতি সাধন করে। পান গাছ কাটার সময় টর্চের আলোয় তাদের দেখতে পেয়ে বাড়ির লোকজন চিৎকার দিলে আসামীরা পালিয়ে যায়।

Manual4 Ad Code

এব্যাপারে কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) আমিনুল ইসলাম জানান, তদন্তক্রমে ঘটনার আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।##

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!