কমলগঞ্জে রাধাকৃষ্ণের ৭১তম ঝুলনযাত্রানুষ্ঠান চলছে – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৩:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত লন্ডনে বিয়ানীবাজার ক্যান্সার অ্যান্ড জেনারেল হাসপাতালের ফান্ডরেইজিং: ৫০ হাজার পাউন্ডের প্রতিশ্রুতি কুলাউড়ায় কংক্রিট ভাঙ্গার ট্রলি উল্টে চালক নিহত ১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ

কমলগঞ্জে রাধাকৃষ্ণের ৭১তম ঝুলনযাত্রানুষ্ঠান চলছে

  • বুধবার, ১০ আগস্ট, ২০২২

Manual7 Ad Code

কমলগঞ্জ প্রতিনিধি :: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার আলীনগর ইউনিয়নের আলীনগর চা বাগানের ঐতিহ্যবাহী ঝুলনমন্ডপে মহাসমারোহে ধর্মীয় ভাবগাম্ভীর্য্য ও আনন্দ-উৎসবের মধ্য দিয়ে চলছে ৬ দিনব্যাপী শ্রী শ্রী রাধাকৃষ্ণের ৭১তম ঝুলনযাত্রা উৎসব চলছে।

গত রোববার থেকে আলীনগর চা বাগানের শিব মন্দির সংলগ্ন ঝুলনমন্ডপে পূজা অর্চনার মাধ্যমে শুরু হয়েছে ৬দিনব্যাপী ঝুলনযাত্রা অনুষ্ঠান। চলবে শুক্রবার (১২ আগস্ট) পর্যন্ত। উপজেলার আলীনগর চা বাগানের সনাতনী চা শ্রমিকদের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

Manual7 Ad Code

শ্রী শ্রী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা উপলক্ষ্যে দেশের বিভিন্ন স্থান থেকে সনাতনী ধর্মালম্বীসহ নানা ধর্ম ও বর্ণের হাজার হাজার লোকের সমাগম হয় এই ঐতিহ্যবাহী আলীনগর ঝুলনযাত্রা মন্ডপে।

করোনার কারণে গত দুই বছর মেলার আয়োজন করা না হলেও এবছর মন্ডপের পাশে ৬ দিনব্যাপী বিশাল মেলা বসেছে। মেলার পাশাপাশি বসেছে বিভিন্ন রকমারী খাবারের দোকানও।

আলীনগর ঝুলনমন্ডপের ঝুলনযাত্রা সিলেট বিভাগের প্রাচীন ঝুলনযাত্রার একটি। ৭০বছর আগে থেকে এই মন্ডপে ঝুলনযাত্রা অনুষ্ঠিত হয়ে আসছে।

আলীনগর শ্রী শ্রী রাধাকৃষ্ণের ৭১তম ঝুলনযাত্রা উৎসব উদযাপন পরিষদের সভাপতি গনেশ পাত্র জানান, আলীনগর ঝুলনমন্ডপের ঝুলনযাত্রা ধর্মীয় ভাবগাম্ভীর্য ও শান্তি-শৃঙ্খলার মধ্য দিয়ে উদযাপিত হচ্ছে।

Manual8 Ad Code

এবছর দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রচুর সনাতনী ভক্তবৃন্দের আগমন ঘটেছে। ঝুলনযাত্রায় বিশাল মেলার আয়োজন করা হয়েছে। মেলাতে বিভিন্ন জাতিসত্তার প্রচুর মানুষের উপস্থিতি লক্ষ্য করা গেছে। পুলিশ প্রশাসনের পক্ষ থেকেও কঠোর নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হয়েছে।

Manual2 Ad Code

এদিকে আলীনগর চা বাগান ছাড়াও শমশেরনগর কালিবাড়ি, ভানুগাছ হরেকৃষ্ণ নামহট্ট মন্দির, পাত্রখোলা চা বাগান, মাধবপুর চা বাগান মন্ডপসহ উপজেলার বিভিন্ন স্থানে শ্রী শ্রী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা বিভিন্ন অনুষ্টানের মধ্য দিয়ে উৎযাপিত হচ্ছে।

Manual1 Ad Code

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!