কুলাউড়ায় কৃষক গ্রুপ গঠন ও ওরিয়েন্টেশন – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৭:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত লন্ডনে বিয়ানীবাজার ক্যান্সার অ্যান্ড জেনারেল হাসপাতালের ফান্ডরেইজিং: ৫০ হাজার পাউন্ডের প্রতিশ্রুতি কুলাউড়ায় কংক্রিট ভাঙ্গার ট্রলি উল্টে চালক নিহত ১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ

কুলাউড়ায় কৃষক গ্রুপ গঠন ও ওরিয়েন্টেশন

  • সোমবার, ১৫ আগস্ট, ২০২২

Manual1 Ad Code

এইবেলা, কুলাউড়া  :: আধুনিক প্রযুক্তির মাধ্যমে সিলেট অঞ্চলের কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় গ্রামীণ পর্যায়ে কৃষক গ্রুপ গঠন এবং ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে রোববার (১৪ আগস্ট) বিকালে কুলাউড়া উপজেলার জয়চন্ডী ইউনিয়নের শরীফ এগ্রো এন্ড নার্সারিতে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় আধুনিক কৃষি উন্নয়নের লক্ষে স্থানীয় রংগীরকুল এলাকার ৩০ জন পুরুষ-মহিলা নিয়ে একটি কৃষক গ্রুপ গঠন করা হয়।

Manual3 Ad Code

কুলাউড়া উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল মোমিনের সভাপতিত্বে এবং উপসহকারী কৃষি কর্মকর্তা শহিদুল ইসলামের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সিলেট অঞ্চলের অতিরিক্ত পরিচালক মোশারফ হোসেন খান। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সিলেট অঞ্চলের উপ-পরিচালক মোহাম্মদ মজিবুর রহমান, মৌলভীবাজার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক সামছুদ্দিন আহমদ, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা বিল্লাল হোসেন।

Manual4 Ad Code

পরে অতিথিগন কমিটির সদস্যদের নিয়ে শরিফ এগ্রো এন্ড নার্সারির বিভিন্ন রকমের ফলফলাদির গাছ-গাছালি ঘুরে ঘুরে দেখে পরিচর্যা বিষয়ক বিভিন্ন পরামর্শ প্রদান করেন। এবং কিভাবে আধুনিক প্রযুক্তির মাধ্যমে কৃষিতে উন্নয়ন করা যায় সে বিষয়ে মাঠে নিয়ে কৃষকদের প্রশিক্ষণ দেন।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!