ফুলবাড়ীতে ২১ আগস্টে ছাত্রলীগের বিক্ষোভ মিছিল ও সমাবেশ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৮:১৩ অপরাহ্ন
শিরোনাম :
কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ সাড়ে ৩ বছরের শিশুকন্যাকে হত্যার দায়ে পিতার মৃত্যুদন্ড কমলগঞ্জে এসএসসি-২০২৬ এর জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান কুলাউড়ায় জয়চন্ডী ইউনিয়ন বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার নাগেশ্বরীর একটি ডোবা থেকে অজ্ঞাতপরিচয়  যুবকের মরদেহ উদ্ধার

ফুলবাড়ীতে ২১ আগস্টে ছাত্রলীগের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

  • রবিবার, ২১ আগস্ট, ২০২২

Manual6 Ad Code
কুড়িগ্রাম প্রতিনিধি:: ২০০৪ সালের ২১ আগস্ট আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলা মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামীদের দেশে ফিরিয়ে এনে শাস্তি নিশ্চিত করার দাবিতে কুড়িগ্রামের ফুলবাড়ীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে উপজেলা ছাত্রলীগ।
রবিবার (২১ আগস্ট) সকাল সাড়ে ১১টায় কাছারী মাঠ থেকে বিক্ষোভ মিছিল বের করে ছাত্রলীগ। মিছিলটি উপজেলার প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে কাছারী মাঠ বটতলায় সমাবেশে মিলিত হয়।
উপজেলা ছাত্রলীগের সভাপতি তৌকির হাসান তমালের সভাপতিত্বে এতে বক্তব‍্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আতাউর রহমান শেখ, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা নূরুল হুদা দুলাল, সাংগঠনিক সম্পাদক সদর ইউনিয়ন চেয়ারম‍্যান হারুন অর রশিদ, সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হবিবর রহমান হবি, উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক উপজেলা ভাইস চেয়ারম‍্যান আব্দুল লতিফ, উপজেলা যুবলীগের সভাপতি আশরাফুল আলম মন্ডল বুলবুল, সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক মিলন, বড়ভিটা ইউনিয়ন চেয়ারম‍্যান আতাউর রহমান মিন্টু, উপজেলা মহিলা লীগের আহ্বায়ক নারগিস আক্তার, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক আব্দুল খালেক বসুনিয়া, উপজেলা যুবমহিলা লীগের আহ্বায়ক পারুল খন্দকার,  উপজেলা ছাত্রলীগের  সাবেক সাধারণ সম্পাদক উপজেলা মৎস‍্যজীবী লীগের আহ্বায়ক সিরাজুল ইসলাম সেরা, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মুসাব্বের রহমান হ‍েভেন প্রমূখ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!