বর্হিবিশ্ব জাতীয়তাবাদী ফোরাম বড়লেখার কার্যকরী কমিটির সভাপতি জীবন, সম্পাদক মিজান – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৬:০৫ অপরাহ্ন
শিরোনাম :
কুলাউড়ার ভাটেরায় নিষিদ্ধ ঘোষিত ওলামা লীগ নেতা সাইফুল সিদ্দেকী সেফুলের অপতৎপরতা  রাজনগরে শিক্ষকের বাড়িতে ডাকাতি : ডাকাতের হামলায় গৃহকর্তা আহত কমলগঞ্জে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত বড়লেখায় জাতীয় নিরাপদ সড়ক দিবসে র‌্যালি ও আলোচনা সভা মৌলভীবাজার জেলা বিএনপির কমিটির সদস্য শ্যামলী সূত্রধরকে দল থেকে অব্যাহতি থানা পুলিশের অভিযান- বড়লেখায় চুরির মামলায় গ্রেফতার ৬, স্বর্ণালংকারসহ মালামাল উদ্ধার কমলগঞ্জের পালিতকোনা পূজামন্ডপে গুণীজন সংবর্ধনা ছাতকে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শণ করলেন সুনামগঞ্জ জেলা ও উপজেলা নেতৃবৃন্দ জুড়ী উপজেলার ৩টি ইউনিয়নের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন এমপি নাসির উদ্দিন আহমেদ কমলগঞ্জে পূজামণ্ডপ পরিদর্শন করলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী

বর্হিবিশ্ব জাতীয়তাবাদী ফোরাম বড়লেখার কার্যকরী কমিটির সভাপতি জীবন, সম্পাদক মিজান

  • মঙ্গলবার, ৩০ আগস্ট, ২০২২

Manual7 Ad Code

বড়লেখা প্রতিনিধি:

বিনা-প্রতিদ্বন্দ্বীতায় বর্হিবিশ্ব জাতীয়তাবাদী ফোরাম বড়লেখার কার্যকরী কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন যথাক্রমে সাবেক সহ-সভাপতি ফখরুল ইসলাম জীবন ও প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান।

Manual2 Ad Code

জানা গেছে, গত ২ আগষ্ট ফোরামের সভাপতি আব্দুস শহীদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজানের পরিচালনায় সর্বাধিক সংখ্যক সদস্যের উপস্থিতিতে অনুষ্টিত কার্যকরী কমিটির সভায় গৃহীত সর্বসম্মত সিদ্ধান্তের আলোকে গঠিত নির্বাচন কমিশনের মাধ্যমে ৩০ আগষ্ট নির্বাচনের অনুষ্ঠানের তারিখ ঘোষণা করা হয়। ২৪ আগষ্ট মনোয়নপত্র দাখিলের শেষ দিন সভাপতি ও সম্পাদক পদে ফখরুল ইসলাম জীবন এবং মিজানুর রহমান মিজান একক প্রার্থী থাকায় ২৭ আগষ্ট চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশের সময় তাদের নির্বাচিত ঘোষণা করা হয়। প্রধান নির্বাচন কমিশনার ছিলেন ফোরামের উপদেষ্টা অধ্যাপক সফিকুল হক স্বপন এবং সম্মানিত কমিশনার হিসেবে ছিলেন ফোরামের সহ সভাপতি যথাক্রমে ফখরুল ইসলাম, আব্দুল আহাদ ও ইউসুফ জাকারিয়া খান

Manual3 Ad Code

নতুন কার্যকরী কমিটির সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান জানান, তিনি প্রতিষ্ঠাকালিন সাধারণ সম্পাদক। এবারও তাকে বিনা-প্রতিদ্বন্দ্বীতায় পুনঃনির্বাচিত করা হয়েছে। সভাপতি পদে একক প্রার্থী থাকায় সাবেক সহ-সভাপতি ফখরুল ইসলাম জীবনকে সভাপতি ঘোষণা করা হয়েছে।

Manual2 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews