বড়লেখায় জটিল রোগে আক্রান্ত শিশু ছাইমার চিকিৎসায় আর্থিক অনুদান – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১০:৫২ অপরাহ্ন
শিরোনাম :
ছাতক সিমেন্ট কারখানার রোপ লাইন রক্ষায় এমপি মিলনের কঠোর নির্দেশ কুড়িগ্রামে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত লন্ডনে বিয়ানীবাজার ক্যান্সার অ্যান্ড জেনারেল হাসপাতালের ফান্ডরেইজিং: ৫০ হাজার পাউন্ডের প্রতিশ্রুতি কুলাউড়ায় কংক্রিট ভাঙ্গার ট্রলি উল্টে চালক নিহত ১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি

বড়লেখায় জটিল রোগে আক্রান্ত শিশু ছাইমার চিকিৎসায় আর্থিক অনুদান

  • শুক্রবার, ৯ সেপ্টেম্বর, ২০২২

Manual6 Ad Code

বড়লেখা প্রতিনিধি :

বড়লেখা উপজেলার কাশেমনগর গ্রামের অসচ্ছল পরিবারের ৮ মাসের শিশু ছাইমা আক্তারের চিকিৎসায় আর্থিক সহায়তা প্রদান করেছে বড়লেখা সমাজকর্মী সমন্বয়ক ফোরাম ও টিম ফর কোভিড ডেথ। ছাইমা আক্তারের জন্মগতভাবে মলত্যাগের রাস্তা বন্ধ থাকায় বাবা সাইফুল ইসলাম ও মা আফিয়া বেগম পড়েন মহা দুশ্চিন্তায়। মেয়ের চিকিৎসা ব্যয় মেটাতে তারা দিশেহারা হয়ে উঠেন।

Manual1 Ad Code

এদিকে দরিদ্র পিতা-মাতার শিশুকন্যা ছাইমার জটিল রোগের চিকিৎসায় কয়েক লাখ টাকার প্রয়োজন হতে পারে জেনে বড়লেখা টিম ফর কোভিড ডেথের প্রতিষ্ঠাতা সভাপতি শাহাব উদ্দিন দেশ-বিদেশের বিত্তবানদের দৃষ্ঠি আকর্ষণ করেন। এর পরিপ্রেক্ষিতে দানশীল ব্যক্তিরা এগিয়ে আসেন। বড়লেখা সমাজকর্মী সমন্বয়ক ফোরাম ও টিম ফর কোভিড ডেথের প্রাথমিকভাবে সংগৃহীত অর্থ শুক্রবার বিকেলে শিশু ছাইমা আক্তারের বাবার হাতে তুলে দেয়া হয়েছে।

Manual3 Ad Code

এসময় উপস্থিত ছিলেন যুগান্তরের সাংবাদিক আব্দুর রব, সমাজকর্মী সমন্বয়ক ফোরামের সভাপতি মাস্টার জাকির হোসেন, সমাজসেবক সামছুল ইসলাম, টিম ফর কোভিড ডেথের প্রতিষ্টাতা সভাপতি মো. শাহাব উদ্দিন, সহ-সাধারণ সম্পাদক জাহিদ হাসান জাবেদ, সাংবাদিক মস্তফা উদ্দিন, সাংগঠনিক সম্পাদক বদর উদ্দিন, কোষাধ্যক্ষ মাওলানা খালেদ আহমদ, দপ্তর সম্পাদক আব্দুল মান্নান, বড়লেখা পাবলিকেশন সোসাইটির প্রতিষ্টাতা সভাপতি মাতাব আল মামুন প্রমুখ।

Manual6 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!