বড়লেখা উপজেলা নির্বাহী অফিসারকে ব্যাডমিন্টন এসোসিয়েশনের বিদায়ী সংবর্ধনা – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১০:৫১ অপরাহ্ন
শিরোনাম :
ছাতক সিমেন্ট কারখানার রোপ লাইন রক্ষায় এমপি মিলনের কঠোর নির্দেশ কুড়িগ্রামে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত লন্ডনে বিয়ানীবাজার ক্যান্সার অ্যান্ড জেনারেল হাসপাতালের ফান্ডরেইজিং: ৫০ হাজার পাউন্ডের প্রতিশ্রুতি কুলাউড়ায় কংক্রিট ভাঙ্গার ট্রলি উল্টে চালক নিহত ১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি

বড়লেখা উপজেলা নির্বাহী অফিসারকে ব্যাডমিন্টন এসোসিয়েশনের বিদায়ী সংবর্ধনা

  • রবিবার, ১১ সেপ্টেম্বর, ২০২২

Manual1 Ad Code

বড়লেখা প্রতিনিধি :

বড়লেখা উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি খন্দকার মুদাচ্ছির বিন আলীর অতিরিক্ত জেলা প্রশাসক পদে পদোন্নতি জনিত বদলী উপলক্ষে উপজেলা ব্যাডমিন্টন এসোসিয়েশন শনিবার বিকেলে তাকে বিদায়ী সংবর্ধনা দিয়েছে।

Manual7 Ad Code

সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা ব্যাডমিন্টন এসোসিয়েশনের সাধারণ সম্পাদক তরুণ উদ্যোক্তা রাসেল আহমদ।

Manual7 Ad Code

উপজেলা ব্যাডমিন্টন এসোসিয়েশনের সভাপতি পৌর কাউন্সিলর রেহান পারভেজ রিপনের সভাপতিত্বে ও সংগঠনের সহ-সভাপতি ক্রীড়া ভাষ্যকার ইকবাল হোসেনের সঞ্চালনায় উপজেলা কৃষি অফিসের সেমিনার কক্ষে অনুষ্ঠিত সংবর্ধনা সভায় সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন সদ্য পদোন্নতিপ্রাপ্ত বড়লেখা উপজেলা নির্বাহী অফিসার খন্দকার মুদাচ্ছির বিন আলী।

Manual5 Ad Code

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার হাওলাদার আজিজুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. উবায়েদ উল্লাহ খান, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা রাশেদুজ্জামান, সাংবাদিক আব্দুর রব।

Manual5 Ad Code

এছাড়াও বক্তব্য রাখেন উপজেলা ব্যাডমিন্টন এসোসিয়েশনের যুগ্ম সম্পাদক সায়ফুর রহমান, কামাল হোসেন, সহ-সাংগঠনিক সম্পাদক আখতার হোসেন, ক্রীড়া ভাষ্যকার ইমরান আহমদ পাপলু, ফয়সল রানা প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!