কমলগঞ্জে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিশেষ আইন শৃংখলা সভা অনুষ্ঠিত – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৫:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত লন্ডনে বিয়ানীবাজার ক্যান্সার অ্যান্ড জেনারেল হাসপাতালের ফান্ডরেইজিং: ৫০ হাজার পাউন্ডের প্রতিশ্রুতি কুলাউড়ায় কংক্রিট ভাঙ্গার ট্রলি উল্টে চালক নিহত ১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ

কমলগঞ্জে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিশেষ আইন শৃংখলা সভা অনুষ্ঠিত

  • বৃহস্পতিবার, ২২ সেপ্টেম্বর, ২০২২

Manual5 Ad Code

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি:: মৌলভীবাজারের কমলগঞ্জে আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিশেষ আইন শৃংখলা সভা ও সামাজিক সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে কমলগঞ্জ উপজেলা প্রশাসন আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজারের জেলা প্রশাসক মীর নাহিদ আহসান।

Manual7 Ad Code

উপজেলা নির্বাহী কর্মকর্তা সিফাত উদ্দিনের সভাপতিত্বে ও উপজেলা স্কাউটস সম্পাদক মোশাহিদ আলীর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক মো. রফিকুর রহমান, ভাইস চেয়ারম্যান রামভজন কৈরি, কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইয়ারদৌস হাসান, কমলগঞ্জ পৌরসভার মেয়র জুয়েল আহমদ, উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি এম মোসাদ্দেক আহমেদ মানিক, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ইমতিয়াজ আহমেদ বুলবুল, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মুনিম তরফদার। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কমলগঞ্জ সদর ইউপি চেয়ারম্যান আব্দুল হান্নান, মাধবপুর ইউপি চেয়ারম্যান আসিদ আলী, ইসলামপুর ইউপি চেয়ারম্যান সুলেমান মিয়া, আদমপুর ইউপি চেয়ারম্যান আবদাল হোসেন, আলীনগর ইউপি চেয়ারম্যান অলি আহমদ খান, আলীনগর ইউপি চেয়ারম্যান নিয়াজ মুর্শেদ রাজু, মুন্সীবাজার ইউপি চেয়ারম্যান নাহিদ আহমদ তরফদার, ইসলামী ফাউন্ডেশনের ফিল্ড সুপারভাইজার মাওলানা ইকবাল হোসেন চৌধুরী, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি শ্যামল চন্দ্র দাশ, সাধারণ সম্পাদক প্রনীত রঞ্জন দেবনাথ, উপজেলা হিন্দু কমলগঞ্জ কেন্দ্রীয় দুর্গাবাড়ি পূজামন্ডপের সভাপতি শংকর লাল সাহা, ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের নেতা নারায়ণ মল্লিক সাগর, সজল কৈরি প্রমুখ।

Manual6 Ad Code

পরে একই দিন উপজেলা দুর্যেগি ব্যবস্থাপনা ও ত্রাণ শাখার পক্ষ থেকে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ আসাদুজ্জামানের পরিচালনায় উপজেলার ১৪৩টি সার্ব্বজনীন পূজা মন্ডপের অনুকুলে ৫০০ কেজি করে চালের ডিও বিতরণ করা হয়।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!