কমলগঞ্জে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সুবিধাবঞ্চিতদের মাঝে বস্ত্র বিতরণ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শনিবার, ২৭ জুন ২০২৬, ০৯:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
`দিল্লী না ঢাকা’ স্লোগানে মুখর রবিরবাজার মসজিদ চত্ত্বর কমলগঞ্জের ডবলছড়া সীমান্ত দিয়ে ৬ নারী ও শিশুকে পুশইন করেছে ভারতীয় বিএসএফ হাজারো মুসল্লির ‘আমিন, আমিন’ ধ্বনিতে মুখর শ্রীমঙ্গল নতুনবাজার জামে মসজিদ জুড়ীতে বিদ্যুৎস্পৃষ্টে ছেলের মৃত্যু, বাবার অবস্থা আশঙ্কাজনক বড়লেখায় অসহায় আদিবাসিদের মাঝে ছাগল ও ঢেউটিন বিতরণ বিজিবির অভিযান: বড়লেখা সীমান্তে পিস্তল, চাপাতি ও বিস্ফোরক উদ্ধার বড়লেখায় দুর্নীতি বিরোধী স্কুল বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন দক্ষিণভাগ হাইস্কুল কমলগঞ্জে হীড বাংলাদেশের উদ্যোগে মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা ও এককালীন উপবৃত্তি প্রদান বহুমুখী সমস্যা আর পৃষ্ঠপোষকতার অভাবে বিলীনের পথে আত্রাইয়ের ঐতিহ্যবাহী মৃৎশিল্প হত্যা মামলায় গ্রেফতার জামায়াত নেতা খিজিরের জামিন মঞ্জুর

কমলগঞ্জে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সুবিধাবঞ্চিতদের মাঝে বস্ত্র বিতরণ

  • বুধবার, ৫ অক্টোবর, ২০২২

Manual1 Ad Code

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি::

Manual6 Ad Code

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে গত মঙ্গলবার রাত ৮টায় মহানবমী তিথিতে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ২নং পতনঊষার ইউনিয়নে লক্ষীপুর সার্বজনীন পূজা মন্ডপে বয়স্ক ও সুবিধাবঞ্চিত লোকদের মাঝে বস্ত্র বিতরণ করা হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার-হবিগঞ্জ সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য সৈয়দা জোহরা আলাউদ্দিন।

Manual8 Ad Code

লক্ষীপুর সার্বজনীন পূজা মন্ডপের উপদেষ্টা প্রমোদ রঞ্জন দেবনাথের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক পিন্টু দেবনাথের সঞ্চালনায় অনুষ্ঠানে সময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান বিলকিস বেগম, উপজেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি শ্যামল চন্দ্র দাশ, শমশেরনগর পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক আব্দুর রহমান গাজীসহ জেলা-উপজেলা মহিলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ ও উপজেলা পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ।

Manual8 Ad Code

স্বাগত বক্তব্য রাখেন উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক প্রনীত রঞ্জন দেবনাথ।

অনুষ্ঠানে দুবাই প্রবাসী বিশিষ্ট ব্যবসায়ী, সমাজসেবক ও কমলগঞ্জ প্রবাসী কল্যাণ সমিতি সংযুক্ত আরব আমিরাত এর সভাপতি শেখ মো. জহির উদ্দিন এর অর্থায়নে অর্ধশতাধিক বিভিন্ন ধর্মাবলম্বী নারী-পুরুষদের বস্ত্র বিতরণ করেন প্রধান অতিথি সৈয়দা জোহরা আলাউদ্দিন এমপি।

Manual1 Ad Code

লক্ষীপুর সার্বজনীন পূজা মন্ডপ পরিচালনা কমিটির পক্ষ থেকে অতিথিদের ক্রেস্ট ও উত্তরীয় প্রদান করা হয়।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!