মৌলভীবাজার জেলা পরিষদ চেয়ারম্যান  করোনা আক্রান্ত – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৪ অপরাহ্ন
শিরোনাম :
জুড়ীতে অটোরিকশা চালক খুনের ঘটনায় মেয়েসহ সিএনজি মালিক আছমা বেগম গ্রেফতার বড়লেখায় ব্যতিক্রমী কর্মসূচি ‘শেষ বিদায়ের সাজ’র উদ্বোধন কুড়িগ্রামে পরিবেশ বান্ধব গ্রাম ও স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিতকরণে শেয়ারিং ও উদযাপন  জুড়ীতে অটোরিকশা চালকের গলাকাটা লাশ উদ্ধার কুলাউড়ায় সরকারি রাস্তা দখল করে সীমানা দেয়াল নির্মাণ : ১০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে প্রাইমারী বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃক্ষরোপণ কর্মসূচি কুলাউড়ার লংলা কলেজে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা আত্রাইয়ে পোনামাছ অবমুক্তকরণের শুভ উদ্বোধন  আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন  ওসমানীনগর উপজেলা হাসপাতালের মেডিকের অফিসার ছুটি না নিয়েই সাড়ে ৩ মাস ধরে কানাডায় ডা. শাহিনুর

মৌলভীবাজার জেলা পরিষদ চেয়ারম্যান  করোনা আক্রান্ত

  • বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২০

Manual5 Ad Code

এইবেলা, মৌলভীবাজার ::

মৌলভীবাজার জেলা পরিষদের চেয়ারম্যান ও কেন্দ্রীয় আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আজিজুর রহমান করোনায় আক্রান্ত হয়েছেন। প্রধানমন্ত্রীর নির্দেশে উন্নত চিকিৎসার জন্য হেলিকপ্টার যোগে ঢাকায় নেয়া হয়েছে।

Manual5 Ad Code

জেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক সজীব হাসান জানান, জেলা পরিষদ চেয়ারম্যান আজিজুর রহমানের করোনা উপসর্গ ছিল। বুধবার ০৫ আগস্ট রাতে তাঁর করোনা রিপোর্ট পজিটিভ আসে। সেই খবর প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানার পর উন্নত চিকিৎসার জন্য বুধবার রাত ১২টায় বাংলাদেশ বিমান বাহিনীর মৌলভীবাজার রাডার ইউনিট থেকে করোনা রোগীবাহী এয়ার এম্বুল্যান্সে করে ঢাকাস্থ বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

Manual7 Ad Code

পরিবার সূত্রে জানা গেছে, তিনি গত কয়েকদিন ধরে করোনার উপসর্গ জ¦র, সর্দি ও কাশিতে ভুগছিলেন।

মৌলভীবাজারের সিভিল সার্জন তৌওহিদ আহমদ জানান, মৌখিকভাবে ল্যাব থেকে নিশ্চিত হয়েছি তিনি করোনা পজিটিভ। ৪ আগষ্ট আজিজুর রহমানের নমুনা সংগ্রহ করা হয়।

Manual2 Ad Code

উল্লেখ্য, জেলা পরিষদ চেয়ারম্যান আজিজুর রহমান সাবেক সংসদ সদস্য ও গণপরিষদের সদস্য ছিলেন। এ বছর তিনি স্বাধীনতা পুরস্করে ভূষিত হয়েছেন। রোগমুক্তির জন্য সবার কাছে দোয়া ও আশীর্বাদ চেয়েছে তাঁর পরিবার।#

Manual2 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!