বড়লেখায় গাছ চুরির মামলায় ৪ আসামির বিভিন্ন মেয়াদে সাজা – এইবেলা
  1. admin@eibela.net : admin :
সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:১২ অপরাহ্ন
শিরোনাম :
বাংলাদেশের অপ্রকাশিত একটি বই নিয়ে ভারতের সংসদে তোলপাড়! ভোরের কাগজের বড়লেখা প্রতিনিধি মিজানুর রহমান আর নেই কুলাউড়ায় আমীরে জামায়াতের আগমন উপলক্ষে মৌলভীবাজার পুলিশ সুপারের মাঠ পরিদর্শন সুনামগঞ্জ–৫ নির্বাচন: ১২ ফেব্রুয়ারি জনগণের ভাগ্য নির্ধারণের দিন…..কলিম উদ্দিন আহম‌দে মিলন মৌলভীবাজার -০২ (কুলাউড়া) ফুটবল নিয়ে চমক দেখাতে চান  নওয়াব আলী আব্বাস খান মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) আসনে বিরামহীন প্রচারনায় ব্যস্ত ৬ জন প্রার্থী বড়লেখায় বিজিবির অভিযানে চোরা কারবারিদের হামলা, ফাঁকা গুলিবর্ষণে আত্মরক্ষা- ১৪৩ বোতল মদ জব্দ নওগাঁ-৬ স্বতন্ত্র প্রার্থীর পক্ষে থাকায় আত্রাইয়ে বিএনপির দুই নেতাকে বহিষ্কার  কুলাউড়ায় ধানের শীষের প্রার্থী শওকুতল ইসলামের নির্বাচনী সমন্বয় সভা হাকালুকি হাওরে ৩৯হাজার ৫শত জলজ গাছের চারা রোপন-

বড়লেখায় গাছ চুরির মামলায় ৪ আসামির বিভিন্ন মেয়াদে সাজা

  • বৃহস্পতিবার, ২০ অক্টোবর, ২০২২

Manual3 Ad Code

বড়লেখা প্রতিনিধি :

Manual5 Ad Code

মৌলভীবাজারের বড়লেখায় গাছ চুরির মামলায় পৃথক চারটি ধারায় ৪ আসামিকে ৪ বছর ৫ মাসের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। এছাড়া আদালত তাদের অর্থদণ্ড ও অনাদায়ে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম করাদÐের আদেশ দিয়েছেন।

বড়লেখা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জিয়াউল হক বৃহস্পতিবার দুপুরে এই রায় ঘোষণা করেন।

Manual2 Ad Code

দÐপ্রাপ্ত আসামিরা হলেন- মুহিবুর রহমান (২৮), মুজিবুর রহমান (২৫), লেবেল আহমদ (২৬) ও আব্দুস সহিদ (৩৫)। অপর আসামী আলাউদ্দিন মারা যাওয়ায় সাজার দায় থেকে তাকে অব্যাহতি দিয়েছেন আদালত। তাদের সকলের বাড়ি বড়লেখা উপজেলার দক্ষিণ শাহবাজপুর ইউনিয়নের চান্দেরগুল গ্রামে।

Manual3 Ad Code

এজাহার ও আদালত সূত্রে জানা গেছে, উপজেলার দক্ষিণ শাহবাজপুর ইউপির চান্দেরগুল গ্রামের মায়মুনুর রশিদের ভূমি থেকে ২০২০ সালের ১০ সেপ্টেম্বর দÐপ্রাপ্ত আসামিরা বিভিন্ন প্রজাতির ২০টি মূল্যবান গাছ চুরি করে নিয়ে যায়। এ ঘটনায় মায়নুর রশিদ আদালতে দণ্ডিত পাঁচ ব্যক্তির বিরুদ্ধে মামলা করেন। এরপর দীর্ঘ বিচার প্রক্রিয়া শেষে পাঁচ আসামির বিরুদ্ধে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণ হওয়ায় আদালত রায় ঘোষণা করেন। এরমধ্যে ১ নম্বর আসামি মারা যাওয়ায় সাজার দায় থেকে আদালত তাকে অব্যাহতি দিয়েছেন।

Manual8 Ad Code

রায়ে একটি ধারায় ২ বছর সশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা জরিমানা করা হয়েছে। অনাদায়ে আরও ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড। অপর ধারায় ২ বছরের সশ্রম কারাদণ্ড ও ১০০০ টাকা জরিমানা করা হয়েছে। অনাদায়ে আরও ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড। এছাড়া অন্য দুটি ধারার একটিতে ৩ মাসের সশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা জরিমানা করা হয়েছে। জরিমানা অনাদায়ে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে এবং অরপটিতে ২ মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। এই তথ্য নিশ্চিত করেছেন বড়লেখা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রট আদালতের বেঞ্চ সহকারী ইকরাম হোসেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!