কমলগঞ্জে মণিপুরি ললিতকলায় নৃত্য প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৩:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
৮৬ কোটি টাকার সড়কে নিম্নমানের কাজের অভিযোগ : এমপির বিরুদ্ধে কোটি টাকা চাঁদা দাবির পাল্টা অভিযোগ! কমলগঞ্জে যথাযোগ্য মর্যাদায় বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ৫৫তম শাহাদাত বার্ষিকী পালিত পল্টন ট্র্যাজেডির সাথে জড়িতদের বিচারের দাবিতে ওসমানীনগরে জামায়াতের বিক্ষোভ মিছিল পল্টন ট্রাজেডি দিবস উপলক্ষে কুলাউড়ায় জামায়াতের বিক্ষোভ মিছিল ড. মুমিনুল হক অ্যাওয়ার্ড পেলেন চারুকলার জিয়াউল বীরশ্রেষ্ঠ সিপাহী হামিদুর রহমানের ৫৫ তম শাহাদৎ বার্ষিকী : রক্তে ভেজা কমলগঞ্জের দলই সীমান্ত বড়লেখায় নিসচা’র উদ্যোগে নিয়মিত হেলমেট পরিধানকারি মোটরসাইকেল আরোহীদের সম্মাননা পাওনা পরিশোধের পর কথা কাটাকাটি- বড়লেখায় চা দোকানির রডের আঘাতে টেইলার খুন আত্রাইয়ে অর্ধশতাধিক গ্রাম পুলিশ পেলেন বাইসাইকেল আহসানগঞ্জ রেলস্টেশন থেকে  উদ্ধারকৃত ২ শিশুর পরিবারের সন্ধান চায় পুলিশ

কমলগঞ্জে মণিপুরি ললিতকলায় নৃত্য প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন

  • সোমবার, ২৪ অক্টোবর, ২০২২

Manual4 Ad Code

কমলগঞ্জ প্রতিনিধি:: মৌলভীবাজারের কমলগঞ্জে মণিপুরি ললিতকলা একাডেমিতে ৫ দিনব্যাপি নৃত্য প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন হয়েছে।

মণিপুরি ললিতকলা একাডেমির আয়োজনে রোববার (২৩ অক্টোবর) রাত ৮টায় মাধবপুর শিববাজারস্থ একাডেমির অডিটোরিয়ামে গবেষণা কর্মকর্তা প্রভাস চন্দ্র সিংহের সভাপতিত্বে ও নাট্য প্রশিক্ষক শুভাশিস সিনহার সঞ্চালনায় সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কমলগঞ্জ উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান বিলকিস বেগম।

Manual6 Ad Code

বিশেষ অতিথি ছিলেন আওয়ামীলীগ নেতা লক্ষী নারায়ন সিংহ, উস্তাদ কুঞ্জ সিংহ, জেলা শিল্পকলা একাডেমির সংস্কৃতি বিষয়ক কর্মকর্তা জ্যোতি সিনহা, আব্দুল গফুর চৌধুরী মহিলা করেজের প্রভাষক শর্মিলী সিনহা, ললিতকলা একাডেমির সংঙ্গীত প্রশিক্ষক সুতপা সিনহা, মণিপুরি নর্তনাঙ্গন কলকাতার পরিচালক ও নৃত্য প্রশিক্ষক কঙ্কনা সিং প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন একাডেমির গবেষণা কর্মকর্তা প্রভাস চন্দ্র সিংহ।

Manual8 Ad Code

পরে নৃত্য প্রশিক্ষক কঙ্কনা সিং কর্মশালায় অংশগ্রহনকারী শিল্পীদের নিয়ে নৃত্য পরিবেশন করেন।এছাড়াও কঙ্কনা সিং একক দুটি নৃত্য পরিবেশন করেন।

Manual8 Ad Code

প্রশিক্ষণ কর্মশালায় মণিপুরিসহ বিভিন্ন জনগোষ্ঠীর ১৬ জন নৃত্যশিল্পী অংশগ্রহণ করে। আমন্ত্রিত অতিথিরা মণিপুরি ললিতকলা একাডেমির পক্ষ থেকে প্রশিক্ষক কঙ্কনা সিংকে শুভেচ্ছা স্মারক হিসেবে ক্রেস্ট প্রদান করেন।

পরে কর্মশালায় অংশগ্রহনকারী নৃত্যশিল্পীদের হাতে অতিথিরা সনদপত্র তুলে দেন।

Manual7 Ad Code

সমাপনী অনুষ্ঠানে ললিতকলা একাডেমির কর্মকর্তা ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews