কমলগঞ্জে নতুন ভবনে সোনালী ব্যাংক শাখা স্থানান্তর ও উদ্বোধন – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৭:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত লন্ডনে বিয়ানীবাজার ক্যান্সার অ্যান্ড জেনারেল হাসপাতালের ফান্ডরেইজিং: ৫০ হাজার পাউন্ডের প্রতিশ্রুতি কুলাউড়ায় কংক্রিট ভাঙ্গার ট্রলি উল্টে চালক নিহত ১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ

কমলগঞ্জে নতুন ভবনে সোনালী ব্যাংক শাখা স্থানান্তর ও উদ্বোধন

  • সোমবার, ৩১ অক্টোবর, ২০২২

Manual3 Ad Code

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি :: মৌলভীবাজারের কমলগঞ্জে সোনালী ব্যাংক লি: কমলগঞ্জ শাখা স্থানান্তর করে নতুন ভবনে উদ্বোধন করা হয়েছে। রোববার সকালে কমলগঞ্জ পৌরসভার ভানুগাছ বাজারে হাজী আফরোজ মার্কেটের দোতলায় সোনালী ব্যাংক শাখার উদ্বোধন করা হয়।

সোনালী ব্যাংক কমলগঞ্জ শাখা ব্যবস্থাপক মো. আব্দুল কাইয়ূমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নতুন ভবনে ব্যাংক শাখার উদ্বোধন করেন সোনালী ব্যাংক লি: সিলেট বিভাগীয় জেনারেল ম্যানেজার মো. জামাল মোল্লা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনালী ব্যাংক মৌলভীবাজার আঞ্চলিক কার্যালয়ের উপ-মহাব্যবস্থাপক দোলন চক্রবর্তী, ভবন মালিক হাজী আফরোজ উদ্দীন। অন্যান্যেদের মধ্যে বক্তব্য রাখেন কমলগঞ্জ উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল মুনিম তরফদার, সাংবাদিক মুজিবুর রহমান, ব্যবসায়ী কাজী মামুনুর রশীদ প্রমুখ।

Manual1 Ad Code

প্রধান অতিথির বক্তব্যে সোনালী ব্যাংক এর সিলেট বিভাগীয় জেনারেল ম্যানেজার মো. জামাল মোল্লা বলেন, ৪১ বছর ধরে একটি ছোট পরিসরে রাষ্ট্রায়ত্ব সোনালী ব্যাংক কমলগঞ্জ শাখার কার্যক্রম চলত। এখন বড় পরিসরে নতুন ভবনে সোনালী ব্যাংক কমলগঞ্জ শাখা কার্যক্রম পরিচালনা করবে। এখানে মুক্তিযোদ্ধাদের জন্য আলাদা একটি ডেস্ক থাকবে। আর এ ভবনের নিচ তলায় সোনালী ব্যাংকের এটিএম বুথ খোলা হবে। আর খুব শীঘ্রই সোনালী ব্যাংকের উদ্যোগে কমলগঞ্জে উদ্যোক্তা সমাবেশ অনুষ্ঠিত হবে।#

Manual5 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!