বড়লেখা থানার নতুন ওসি জাহাঙ্গীর : ইয়াছিনুলকে বিদায় সংবর্ধনা – এইবেলা
  1. admin@eibela.net : admin :
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৭:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ সাড়ে ৩ বছরের শিশুকন্যাকে হত্যার দায়ে পিতার মৃত্যুদন্ড কমলগঞ্জে এসএসসি-২০২৬ এর জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান কুলাউড়ায় জয়চন্ডী ইউনিয়ন বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার নাগেশ্বরীর একটি ডোবা থেকে অজ্ঞাতপরিচয়  যুবকের মরদেহ উদ্ধার শিক্ষাকে অগ্রাধিকার দিয়ে কাজ করছে সরকার- শওকতুল ইসলাম এমপি বড়লেখায় ভারতীয় মহিষকান্ডে ভুয়া রশিদদাতা ইজারাদারসহ ৩ জনের নামে বিজিবির মামলা আত্রাইয়ে ইউনিয়ন ভূমি অফিসের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন আত্রাইয়ে বীর মুক্তিযোদ্ধা মাছিম উদ্দিনের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন

বড়লেখা থানার নতুন ওসি জাহাঙ্গীর : ইয়াছিনুলকে বিদায় সংবর্ধনা

  • শুক্রবার, ৭ আগস্ট, ২০২০

Manual3 Ad Code

বড়লেখা প্রতিনিধি:: বড়লেখা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইয়াছিনুল হক মৌলভীবাজার সদর মডেল থানায় বদলি হয়েছেন। শুক্রবার অপরাহ্নে তিনি নতুন কর্মস্থলে যোগদান করেন। সকালে বড়লেখা থানা পুলিশের পক্ষ থেকে তাকে বিদায় সংবর্ধনা দেয়া হয়। এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান সোয়েব আহমদ।

Manual3 Ad Code

এদিকে ওসি মো. ইয়াছিনুল হকের স্থলাভিষিক্ত হলেন জুড়ী থানার ওসি মো. জাহাঙ্গীর হোসেন সরদার। ওসি জাহাঙ্গীর হোসেন সরদার শুক্রবার বিকেলে তার নতুন কর্মস্থল বড়লেখা থানায় যোগদান করেছেন।

Manual1 Ad Code

ওসি মো. ইয়াছিনুল হকের বিদায় উপলক্ষে অনুষ্ঠিত সংবর্ধনা সভায় সভাপতিত্ব করেন থানার অফিসার ইনচার্জ (তদন্ত) রতন কুমার দেবনাথ। এসআই প্রভাকর রায়ের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মো. শামীম আল ইমরান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার উদ্দিন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রতœদ্বীপ বিশ্বাস, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান বিবেকানন্দ দাস নান্টু, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার হাওলাদার আজিজুল ইসলাম, সুজানগর ইউপি চেয়ারম্যান নছিব আলী, দক্ষিণভাগ দক্ষিণ ইউপি চেয়ারম্যান আজির উদ্দিন, উপজেলা কমিউনিটি পুলিশিং কমিটির সাধারণ সম্পাদক আব্দুল আহাদ, উপজেলা সাংবাদিক সমিতির সভাপতি ইকবাল হোসেন স্বপন। সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এপিপি অ্যাডভোকেট গোপাল দত্ত, দক্ষিণ শাহবাজপুর ইউপি চেয়ারম্যান সাহাব উদ্দিন, উত্তর শাহবাজপুর ইউপি চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) সেলিম আহমদ খান, সাংবাদিক আব্দুর রব, লিটন শরীফ, সুলতান আহমদ খলিল প্রমুখ।

বক্তারা বলেন, মো. ইয়াছিনুল হক বড়লেখা থানায় ওসি হিসেবে প্রায় ২ বছর দায়িত্ব পালন করেন। পুলিশের গতানুগাতিক দায়িত্বের বাহিরে গিয়ে তিনি অসংখ্য অতি মানবিক দায়িত্ব পালন করেছেন। যা মানবতাবাদী একজন মানবিক ও চৌকস মানুষ হিসেবে সর্বমহলে তাকে পরিচিত করেছে। তার ভালো কাজের জন্যই মানুষ তাকে অনেক দিন স্মরণ রাখবে।

এইবেলা/জেএইচজে

Manual5 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!