কুড়িগ্রামে পৌরসভা হচ্ছে রৌমারী – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০২:৩০ অপরাহ্ন
শিরোনাম :
১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ সাড়ে ৩ বছরের শিশুকন্যাকে হত্যার দায়ে পিতার মৃত্যুদন্ড কমলগঞ্জে এসএসসি-২০২৬ এর জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান কুলাউড়ায় জয়চন্ডী ইউনিয়ন বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার

কুড়িগ্রামে পৌরসভা হচ্ছে রৌমারী

  • রবিবার, ৬ নভেম্বর, ২০২২

Manual4 Ad Code
কুড়িগ্রাম প্রতিনিধি:: কুড়িগ্রাম জেলার চতুর্থ পৌরসভা হিসেবে আত্মপ্রকাশ করতে যাচ্ছে রৌমারী। পৌরসভা গঠনের লক্ষ্যে জেলা প্রশাসন থেকে পাঠানো প্রস্তাবের ভিত্তিতে রৌমারী উপজেলার তিনটি ইউনিয়নের ৮টি মৌজাকে শহর হিসেবে ঘোষণা করে গেজেট প্রকাশ করেছে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ।
জেলা প্রশাসক মোহাম্মদ রেজাউল করিম এ তথ্য নিশ্চিত করেছেন।
গত ২৭ অক্টোবর বাংলাদেশ সরকারি মুদ্রণালয়ের (বি.জি.প্রেস) ওয়েব সাইটে প্রকাশিত স্থানীয় সরকার বিভাগের উপ-সচিব ফারজানা মান্নান স্বাক্ষরিত গেজেটে বলা হয়েছে, সরকার স্থানীয় সরকার আইন (পৌরসভা) এর ক্ষমতাবলে রৌমারী পৌরসভা গঠনের লক্ষ্যে উপজেলার রৌমারী সদর ইউনিয়নের রৌমারী (জে.এল ২১), রৌমারী আলগা (জে.এল ২২) ও চুলিয়ার চর (জে.এল ২৩)  মৌজা ; বন্দবেড় ইউনিয়নের জিগ্নীকান্দি (জে.এল ১৬) ও বন্দবেড় (জে.এল ১৫) মৌজা এবং শৌলমারী ইউনিয়নের বাউশমারী (জে.এল ২০), শৌলমারী (জে.এল ১৯) ও টালুয়ার চর (জে.এল ১৭) মৌজাকে শহর এলাকা ঘোষণা করল।
জেলা প্রশাসক মোহাম্মদ রেজাউল করিম বলেন, ‘জেলা প্রশাসন থেকে প্রস্তাবনা পাঠানোর পর মন্ত্রণালয়ের চাহিদার ভিত্তিতে দুই-তিনবার বিভিন্ন তথ্য পাঠানো হয়েছিল। এখন শহর ঘোষণার মাধ্যমে পৌরসভা গঠণের প্রাথমিক কাজ সম্পন্ন হয়েছে।’
জেলা প্রশাসক আরও বলেন, ‘পৌরসভা গঠনের জন্য রৌমারীর কিছু এলাকা নিয়ে শহর ঘোষণা হয়েছে। এটি এখন ভোটিংয়ের জন্য আইন মন্ত্রণালয়ে যাবে। এখন আইন হবে, আইন হলে পৌরসভা ঘোষণা হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!