আত্রাইয়ে মনিয়ারী ইউনিয়ন আওয়ামী যুবলীগের সম্মেলন অনুষ্ঠিত  – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৯:১৪ অপরাহ্ন
শিরোনাম :
কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ সাড়ে ৩ বছরের শিশুকন্যাকে হত্যার দায়ে পিতার মৃত্যুদন্ড কমলগঞ্জে এসএসসি-২০২৬ এর জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান কুলাউড়ায় জয়চন্ডী ইউনিয়ন বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার নাগেশ্বরীর একটি ডোবা থেকে অজ্ঞাতপরিচয়  যুবকের মরদেহ উদ্ধার

আত্রাইয়ে মনিয়ারী ইউনিয়ন আওয়ামী যুবলীগের সম্মেলন অনুষ্ঠিত 

  • মঙ্গলবার, ৮ নভেম্বর, ২০২২

Manual8 Ad Code
নাজমুল হক নাহিদ, আত্রাই (নওগাঁ) প্রতিনিধি:: নওগাঁর আত্রাই উপজেলার ৬নং মনিয়ারী ইউনিয়ন আওয়ামী যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
৮ নভেম্বর মঙ্গলবার সকাল  ১১ ঘটিকায় নওদুলী বাজার প্রাঙ্গণে মনিয়ারী ইউনিয়ন আওয়ামী যুবলীগের সভাপতি মোঃরুবেল হোসেন এর সভাপতিত্বে সম্মেলনে উদ্বোধন করেন শেখ হাফিজুল ইসলাম সভাপতি আত্রাই উপজেলা আওয়ামী যুবলীগ।
সম্মেলনে প্রধান অতিথি আত্রাই রানীনগরের সংসদ সদস্য আলহাজ্ব মোঃ আনোয়ার হোসেন হেলাল, সদস্য শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সংসদীয় স্হায়ী কমিটি। বিশেষ অতিথি আত্রাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি শ্রী নিপেন্দ্রনাথ দও দুলাল, বিশেষ অতিথি নওগাঁ জেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক শ্রী বিমান কুমার রায়। প্রধান বক্তা আত্রাই উপজেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) রাফিউল ইসলাম ।বিশেষ অতিথি সিনিয়র সহ সভাপতি উপজেলা আওয়ামী লীগ, চৌধুরী গোলাম মোস্তফা বাদল,সহ সভাপতি ও উপজেলা চেয়ারম্যান মো: এবাদুর রহমান এবাদ, সাধারণ সম্পাদক উপজেলা আওয়ামী লীগ মোঃ আক্কাছ আলী, যুগ্ন সাধারণ সম্পাদক আফসার আলী, আব্দুল মান্নান, আত্রাই উপজেলা আওয়ামী লীগের যুব ও ক্রিয়া বিষয়ক সম্পাদক সাইদুর রহমান শোভন।  সভাপতি মনিয়ারী ইউনিয়ন আওয়ামী লীগ আলহাজ্ব মো: মোসলেম আলী, অনুষ্ঠান পরিচালনা করেন ইউনিয়ন আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক মোঃআব্দুর রহিম (লিপটন)। আত্রাই উপজেলা আওয়ামী লীগ, ইউনিয়ন আওয়ামীসহ সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
দ্বিতীয় অধিবেশনে আগামী তিন বছরের জন্য কমিটির সভাপতি মো: আব্দুর রহিম (লিপটন) সাধারণ সম্পাদক মোঃ হাসান ব্যাসরী সোহাগ হোসেন আংশিক কমিটি ঘোষণা করেন।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!