বড়লেখায় কৃষক সমাবেশ- অর্থসংকটে কোন কৃষকের জমি অনাবাদি থাকবে না – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৪:০৭ অপরাহ্ন
শিরোনাম :
কুলাউড়ার ভাটেরায় নিষিদ্ধ ঘোষিত ওলামা লীগ নেতা সাইফুল সিদ্দেকী সেফুলের অপতৎপরতা  রাজনগরে শিক্ষকের বাড়িতে ডাকাতি : ডাকাতের হামলায় গৃহকর্তা আহত কমলগঞ্জে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত বড়লেখায় জাতীয় নিরাপদ সড়ক দিবসে র‌্যালি ও আলোচনা সভা মৌলভীবাজার জেলা বিএনপির কমিটির সদস্য শ্যামলী সূত্রধরকে দল থেকে অব্যাহতি থানা পুলিশের অভিযান- বড়লেখায় চুরির মামলায় গ্রেফতার ৬, স্বর্ণালংকারসহ মালামাল উদ্ধার কমলগঞ্জের পালিতকোনা পূজামন্ডপে গুণীজন সংবর্ধনা ছাতকে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শণ করলেন সুনামগঞ্জ জেলা ও উপজেলা নেতৃবৃন্দ জুড়ী উপজেলার ৩টি ইউনিয়নের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন এমপি নাসির উদ্দিন আহমেদ কমলগঞ্জে পূজামণ্ডপ পরিদর্শন করলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী

বড়লেখায় কৃষক সমাবেশ- অর্থসংকটে কোন কৃষকের জমি অনাবাদি থাকবে না

  • শুক্রবার, ১১ নভেম্বর, ২০২২

Manual2 Ad Code

বড়লেখা প্রতিনিধি:

বড়লেখা উপজেলার দক্ষিণভাগ দক্ষিণ ইউপি চেয়ারম্যান আজির উদ্দিন বলেছেন, অর্থসংকের কারণে যাতে কোন কৃষকের ফসল ফলাতে প্রতিবন্ধকতা সৃষ্টি না হয় সেজন্য তিনি ওইসব কৃষকদের আর্থিক সহায়তা প্রদান করবেন। প্রকৃত প্রান্তিক কৃষকের মাঝে সরকারী প্রণোদনার সার, বীজসহ কৃষি সরঞ্জামাদি বিতরণ নিশ্চিত করতে তিনি কৃষি অধিদপ্তরের কর্মকর্তাদের প্রতি উদাত্ত¡ আহŸান জানান।

Manual3 Ad Code

শুক্রবার বিকেলে স্থানীয় ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজিত অনাবাদি পতিত জমি আবাদের আওতায় আনার লক্ষে অনুষ্ঠিত কৃষক সমাবেশে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভায় স্বাগত বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ দেবল সরকার। উক্ত সমাবেশে তিন শতাধিক কৃষক-কৃষানী অংশগ্রহণ করেন।

Manual1 Ad Code

উপ-সহকারী কৃষি কর্মকর্তা সেলিম হোসেন ও যুবলীগ নেতা মাসুম আজিরের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত কৃষক সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা কৃষকলীগের সভাপতি আব্দুল লতিফ। অন্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন স্বপন, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা এস.এম রাশেদুজ্জামান বিন হাফিজ, যুগান্তরের সাংবাদিক আব্দুর রব, ইউনিয়ন কৃষক লীগের সভাপতি মাহতাব উদ্দিন, সাধারণ সম্পাদক আব্দুস সাত্তার, কৃষক লালই মিয়া, আব্দুর রশিদ, মনোয়ারা বেগম প্রমুখ।

Manual4 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews