ভালুকায় ভাইয়ের হাতে ভাই খুন! – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০২:৩০ অপরাহ্ন
শিরোনাম :
১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ সাড়ে ৩ বছরের শিশুকন্যাকে হত্যার দায়ে পিতার মৃত্যুদন্ড কমলগঞ্জে এসএসসি-২০২৬ এর জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান কুলাউড়ায় জয়চন্ডী ইউনিয়ন বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার

ভালুকায় ভাইয়ের হাতে ভাই খুন!

  • রবিবার, ১৩ নভেম্বর, ২০২২

Manual1 Ad Code
ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি:: ময়মনসিংহের ভালুকায় ছোট ভাই কবির হোসেনের (৩০) হাতে বড় ভাই ফালান মিয়া (৩৫) খুন হয়েছেন বলে অভিযোগ উঠেছে।
নিহত ফালান মিয়া ভালুকা উপজেলার উরাহাটি গ্রামের শেখ পাড়ার মৃত ইমান আলীর ছেলে এবং ঘাতক কবির হোসেন তার আপন ছোট ভাই।
ভালুকা উপজেলার উরাহাটি গ্রামে শনিবার বিকেলে এ ঘটনা ঘটে। এ ঘটনায় মডেল থানায় একটি হত্যা মামলা করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, ভালুকা উপজেলার উরাহাটি গ্রামের শেখ পাড়ার মৃত ইমান আলীর ছেলে ফালান মিয়ার সাথে ছোট ভাই কবির হোসেনের জমি সংক্রান্ত বিরোধ চলে আসছিল। এরই জের হিসেবে শনিবার বিকেলে ফালান মিয়া বাড়ির এক পাশে গোয়াল ঘর বানানো শুরু করেন। এ সময় ছোট ভাই কবির হোসেন ঘর নির্মাণে বাঁধা দেন। এতে দু’ভাইয়ের মাঝে কথা কাটাকাটি শুরু হয় এবং এক পর্যায়ে কবির হোসেনের হাতে থাকা দা দিয়ে বড় ভাই ফালান মিয়ার বামপায়ে আঘাত করলে তিনি গুরুতর জখম হন।
আশঙ্কাজনক অবস্থায় ফালান মিয়াকে পরিবারের লোকজন ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধিন অবস্থায় সন্ধ্যায় তিনি মারা যান।
এ ঘটনায় নিহতের স্ত্রী শাহিনুর আক্তার (৩০) ভালুকা মডেল থানায় রাতেই কবির হোসেন ও তার স্ত্রী মাকসুদা আক্তারকে আসামি করে হত্যা মামলা করেন।
পুলিশ কবির হোসেনের স্ত্রী মাকসুদা আক্তারকে গ্রেফতার এবং জিজ্ঞাসাবাদের জন্য কবিরের ফুফাতো ভাই কামাল হোসেনকে আটক করা হয়েছে। ঘাতক ছোট ভাই কবির হোসেন পলাতক থাকায় পুলিশ তাকে আটক করতে পারেনি।
ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি (তদন্ত) জাহাঙ্গীর আলম জানান, খুনের ঘটনায় হত্যা মামলা হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত কবিরের স্ত্রীকে গ্রেফতার এবং অপর এক ব্যক্তিকে জিজ্ঞাসাদ করার জন্য আটক করা হয়েছে। ঘাতক কবির হোসেনকে গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত আছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!