বড়লেখায় নোংরা পরিবেশে মিষ্টি তৈরী, লাখ টাকা জরিমানা – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৩:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
ছাতক সিমেন্ট কারখানার রোপ লাইন রক্ষায় এমপি মিলনের কঠোর নির্দেশ কুড়িগ্রামে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত লন্ডনে বিয়ানীবাজার ক্যান্সার অ্যান্ড জেনারেল হাসপাতালের ফান্ডরেইজিং: ৫০ হাজার পাউন্ডের প্রতিশ্রুতি কুলাউড়ায় কংক্রিট ভাঙ্গার ট্রলি উল্টে চালক নিহত ১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি

বড়লেখায় নোংরা পরিবেশে মিষ্টি তৈরী, লাখ টাকা জরিমানা

  • সোমবার, ১৪ নভেম্বর, ২০২২

Manual8 Ad Code

বড়লেখা প্রতিনিধি

Manual6 Ad Code

মৌলভীবাজারের বড়লেখা পৌরশহরের হাটবন্দে তেলের মধ্যে মৃত তেলাপোকা, দিয়াশলইয়ের কাঠিসহ অপরিচ্ছন্ন ও নোংরা পরিবেশে মিষ্টি জাতীয়দ্রব্য উৎপাদন ও বাজারজাত করণের দায়ে ‘লক্ষী মিষ্টি ঘর’ ও ‘জনতা মিষ্টি ঘর’ নামক দুই মিষ্টি কারখানার মালিক বিকাশ পাল এবং পাপন পালকে ‘ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর সংশ্লিষ্ট ধারায় ৫০ হাজার টাকা করে ১ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

Manual5 Ad Code

সোমবার দুপুরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জাহাঙ্গীর হোসাইন। এসময় বড়লেখা থানার এস.আই জাহেদ আহমদসহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জাহাঙ্গীর হোসাইন জানান, দণ্ডিত প্রতিষ্ঠানদ্বয়কে মানসম্মত ও উপযুক্ত পরিবেশ তৈরি ব্যতীত মিষ্টি জাতীয় খাদ্যসামগ্রীর উৎপাদন বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

Manual6 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!