এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৪:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ সাড়ে ৩ বছরের শিশুকন্যাকে হত্যার দায়ে পিতার মৃত্যুদন্ড কমলগঞ্জে এসএসসি-২০২৬ এর জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান কুলাউড়ায় জয়চন্ডী ইউনিয়ন বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার

  • মঙ্গলবার, ১৫ নভেম্বর, ২০২২

Manual5 Ad Code
কুড়িগ্রাম প্রতিনিধি:: “দূর্ঘটনা- দূর্যোগ হ্রাস করি, বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ি” স্লোগানকে সামনে রেখে কুড়িগ্রামের ফুলবাড়ীতে মঙ্গলবার (১৫ নভেম্বর) সকাল সাড়ে ১১টায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহের শুভ উদ্বোধন করা হয়েছে ।
জাতীয় পতাকা উত্তোলন করে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহের শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার সুমন দাস।
ফুলবাড়ী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের আয়োজনে স্টেশন চত্বরে উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার সুমন দাস।
প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা গোলাম রব্বানী সরকার। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য পেশ করেন ফুলবাড়ী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন অফিসার আহসান হাবিব।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) ফজলুর রহমান ও উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আব্দুল লতিফ।
আরও বক্তব্য দেন কুড়িগ্রাম জেলা পরিষদের সাবেক সদস্য আহাম্মদ আলী পোদ্দার রতন , ফুলবাড়ী প্রেসক্লাবের সভাপতি এমদাদুল হক মিলন।
ফুলবাড়ী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের লিডার মানিক মিয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল হাই রকেট, মহিলা বিষয়ক কর্মকর্তা সোহেলী পারভীন, সিনিয়র সাংবাদিক আব্দুল আজিজ মজনু , ফুলবাড়ী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রবিউল আলম বেলাল , উপজেলা প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাফিজার রহমান জাহাঙ্গীর, সাংগঠনিক সম্পাদক মাহফুজার রহমান মাহফুজ , সাংবাদিক রতি কান্ত রায়,আরিফুল ইসলামসহ ফুলবাড়ী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের সদস্যগন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!