আত্রাই পুলিশের সহায়তায় বাবা-মা কাছে ফিরে গেলো হারানো শিশু – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৭:৪০ অপরাহ্ন
শিরোনাম :
কুলাউড়ায় কংক্রিট ভাঙ্গার ট্রলি উল্টে চালক নিহত ১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ সাড়ে ৩ বছরের শিশুকন্যাকে হত্যার দায়ে পিতার মৃত্যুদন্ড কমলগঞ্জে এসএসসি-২০২৬ এর জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

আত্রাই পুলিশের সহায়তায় বাবা-মা কাছে ফিরে গেলো হারানো শিশু

  • শুক্রবার, ১৮ নভেম্বর, ২০২২

Manual4 Ad Code

নাজমুল হক নাহিদ, আত্রাই (নওগাঁ) প্রতিনিধি: : নওগাঁর আত্রাই থানা পুলিশের প্রচেষ্টায় হারিয়ে যাওয়া কমলমতি শিশু ছাইফ (৮) কে ফিরে পেয়েছে তার বাবা-মা। নিখোঁজের পর সন্তানকে ফিরে পেয়ে খুশিতে আত্মহারা তারা।

Manual8 Ad Code

শুক্রবার রাতে আত্রাই থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. তারেকুর রহমান সরকার শিশু ছাইফকে তার দাদা রতন মিয়ার হাতে তুলে দেন।

জানা যায়, বৃহস্পতিবার সকালে উপজেলার আহসানগঞ্জ রেলওয়ে স্টেশন এলাকায় ট্রেন থেকে নেমে একটি ভ্যান গাড়িতে উঠে শিশু ছাইফ। ভ্যানটি উপজেলার ভবানীপুর এলাকায় এসে থামলে ভ্যানে থাকা সকল যাত্রি নেমে পড়লেও শিশুটি ভ্যানেই থেকে যায়, ভ্যান চালক তাকে কোথায় যাবে জিজ্ঞাসা করলে সে কান্নাকাটি করতে থাকে। ভ্যানচালক ও কতিপয় কিশোর শিশুটির গতিবিধি দেখে তারা বুঝতে পারে শিশুটি এ এলাকার নয়। পরে ভ্যান চালক স্থানীয় সাংবাদিক নাজমুল হক নাহিদের কাছে নিয়ে আসলে তিনি ভ্যানচালক ও কতিপয় কিশোরের সহায়োতায় আত্রাই থানা পুলিশের কাছে শিশুটিকে হস্তান্তর করে।

Manual2 Ad Code

এ ব্যাপারে আত্রাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. তারেকুর রহমান সরকার বলেন, হারিয়ে যাওয়া শিশু ছাইফকে থানায় নিয়ে আসার সাথে সাথে তাকে সকালের খাবার খাওয়ানোর পর তার নাম পরিচয় শুনে জানাযায় সে কিশোরগঞ্জ জেলার করিমপুর থানার নওয়াবাদ ইউনিয়নের হালভড়া গ্রামে তার বাড়ি। সাথে সাথে তার পরিবারের কাছে সংবাদ পাঠিয়ে শুক্রবার রাতে তার অভিভাবক দাদা ও ফুফার হাতে তুলে দেয়া হয় কোমলমতি শিশু ছাইফকে। এ সময় এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। #

Manual6 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!