সিলেট সরকারি আলিয়া মাদরাসা মাঠ প্রস্তুত বিভিন্ন জেলার নেতাকর্মীরা পৌছে গেছেন – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
শ্রীমঙ্গলে তরুণ সংগঠকদের কর্মশালায় সুশাসন ও দুর্নীতিমুক্ত সমাজ গঠনে সম্মিলিতভাবে কাজ করার অঙ্গীকার আত্রাইয়ে এমপি রেজাউল ইসলাম রেজুকে সংবর্ধনা কমলগঞ্জে শহীদনগর বাজার ব্যবসায়ী সমিতির নব-নির্বাচিত কমিটির শপথ ও দায়িত্ব গ্রহণ অনুষ্ঠান পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে আত্রাইয়ে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ বড়লেখায় তিন বিএনপি নেতাসহ ৫ জনের ওপর সন্ত্রাসী হামলায় পৃথক মামলা জুড়ীতে সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল হাকালুকির ‘হাওরখাল’ বিল- সিন্ডিকেট ভাঙ্গায় পুনঃনিলামে সরকারের রাজস্ব আয় বাড়ল প্রায় ৩৮ লাখ টাকা অপরাধীর পরিচয় নয়, অপরাধ দেখুন রাষ্ট্রের ভিত শক্তিশালী করতে আইনের শাসন ফেরাতে হবে হাকালুকির ‘হাওরখাল’ বিলের উন্মুক্ত পুনঃনিলাম কাল কুলাউড়ায় ‘সীমান্তের ডাক’র গুণীজন সংবর্ধনা- ড. আবেদ চৌধুরী ও মাহিদুর রহমানকে সম্মাননা

সিলেট সরকারি আলিয়া মাদরাসা মাঠ প্রস্তুত বিভিন্ন জেলার নেতাকর্মীরা পৌছে গেছেন

  • শুক্রবার, ১৮ নভেম্বর, ২০২২

Manual3 Ad Code

এইবেলা, সিলেট :: সিলেটে বিএনপির বিভাগীয় গণসমাবেশ অনুষ্ঠিত হবে আগামীকাল শনিবার। এ দিন নগরের চৌহাট্টা এলাকার সরকারি আলিয়া মাদরাসা মাঠে হতে যাওয়া এ গণসমাবেশে যোগ দিচ্ছেন বিভাগের বিভিন্ন জেলার নেতাকর্মীরা। আজও প্রচুর সংখ্যক নেতাকর্মী সমাবেশস্থলে এসে পৌঁছেছেন। গণসমাবেশকে ঘিরে উজ্জীবিত বিএনপির নেতাকর্মীরা। সমাবেশ সফল করতে সকল ধরনের প্রস্তুতি সেরেছে বিএনপি। ইতোমধ্যে সমাবেশের মূল মঞ্চ প্রস্তুত করা হয়েছে। এছাড়াও সমাবেশস্থলে শতাধিক মাইক বসানো হয়েছে। এবং মঞ্চ থেকে দূরে থাকা নেতাকর্মীরা সমাবেশ স্পষ্টভাবে দেখানোর জন্য দুটি ‘বড় পর্দা’ স্থাপন করা হয়েছে। ইতোমধ্যে সমাবেশের মূল ব্যানার মঞ্চে টানানো হয়েছে।

শুক্রবার (১৮ নভেম্বর) সন্ধ্যা পৌণে ছয়টায় সমাবেশের মূল ব্যানার লাগানো হয়েছে। এসময় বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

Manual1 Ad Code

এরআগে শুক্রবার সন্ধ্যায় পরিবহন বন্ধ থাকলেও নানা ভোগান্তি শেষে সমাবেশস্থলে পৌঁছেছেন কয়েক হাজার বিএনপি নেতাকর্মী। তাদের উপস্থিতিতে সিলেট সরকারি আলিয়া মাদ্রাসার মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে গেছে। উপস্থিত নেতাকর্মীদের স্লোগানে স্লোগানে মুখরিত হচ্ছে সমাবেশস্থল ও আশপাশের এলাকা। সরকার বিরোধী স্লোগান দিয়ে প্রকম্পিত করছেন আলিয়ার মাঠ।

Manual4 Ad Code

এদিকে- বিপুল সংখ্যক বিএনপি নেতাকর্মীদের উপস্থিতির সুযোগে ‘মোবাইল চুরির হিড়িক পড়েছে’। শুক্রবার সন্ধ্যা সোয়া ৬ টা পর্যন্ত ২০ টি মোবাইল খোয়া গেছে বলে খবর পাওয়া গেছে। তবে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে মোবাইল ও মানিব্যাগ চুরির কোনো তথ্য নেই বলে শুক্রবার (১৮ নভেম্বর) সন্ধ্যায় সিলেট মহানগর পুলিশের ডিসি আজবাহার আলী শেখ জানিয়েছেন। তিনি জানান- ‘মোবাইল বা মানিব্যাগ চুরির তথ্য আমাদের কাছে নেই। কেউ অভিযোগ করলে আমরা আইনগত ব্যবস্থা নেব।’

এরআগে শুক্রবার বিকেল থেকে বিপুল সংখ্যক বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা বিভিন্ন স্থান থেকে সমাবেশস্থলে খণ্ড খণ্ড মিছিল নিয়ে আসছেন। তাদের কণ্ঠে সরকার বিরোধী নানা স্লোগান দিতে দেখা দিয়েছে। সময় যতো যাচ্ছে বিএনপি নেতাকর্মীদের উপস্থিতি বৃদ্ধি পাচ্ছে।

উল্লেখ্য, বিএনপি চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মুক্তি, তত্ত্বাবধায়ক সরকার, সংসদ বিলুপ্ত ও সরকারের পদত্যাগসহ বিভিন্ন দাবিতে বিভিন্ন বিভাগে বিএনপি বিভাগীয় সমাবেশ করছে। ইতিমধ্যে কয়েকটি বিভাগ ও ফরিদপুর জেলায় গণসমাবেশ করেছে দলটি। তারই ন্যায় সিলেটেও আগামী শনিবার (১৯ নভেম্বর) গণসমাবেশ অনুষ্ঠিত হবে। ইতোমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন করেছে দলটি।

Manual5 Ad Code

এদিন সিলেট সরকারি আলিয়া মাঠে অনুষ্ঠিতব্য গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমঙ্গীর।#

Manual7 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!