করোনাজয়ী উপাধ্যক্ষ ড. আব্দুস শহীদ এমপিকে ব্যতিক্রমী বরণ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৩ অপরাহ্ন
শিরোনাম :
নবীগঞ্জে প্রাইমারী বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃক্ষরোপণ কর্মসূচি কুলাউড়ার লংলা কলেজে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা আত্রাইয়ে পোনামাছ অবমুক্তকরণের শুভ উদ্বোধন  আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন  ওসমানীনগর উপজেলা হাসপাতালের মেডিকের অফিসার ছুটি না নিয়েই সাড়ে ৩ মাস ধরে কানাডায় ডা. শাহিনুর কুলাউড়ার পৃথিমপাশা উপস্বাস্থ্য কেন্দ্রে এমবিবিএস  ডাক্তার নিয়োগ ও ২৫ শয্যা হাসপাতালে উন্নীতকরণের দাবিতে মানববন্ধন থানা পুলিশের বিশেষ অভিযান- বড়লেখায় ভারতীয় চোরাই গরু ও দেশিয় মদসহ গ্রেফতার ৪ শ্রীমঙ্গলের ভুনবীর ইউনিয়নে ফলদ ভেষজ ও বনজ বৃক্ষচারা বিতরণ ছাতকের আ’লীগ নেতা হাজী স্বপন ঢাকার রমনা থেকে গ্রেপ্তার আত্রাইয়ে ঝুঁকিপূর্ণ ব্রিজে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল দুর্ঘটনার আশংকা

করোনাজয়ী উপাধ্যক্ষ ড. আব্দুস শহীদ এমপিকে ব্যতিক্রমী বরণ

  • শনিবার, ৮ আগস্ট, ২০২০
কমলগঞ্জ : করোনা জয় করে সবার মাঝে আগমনে এমপি উপাধ্যক্ষ আব্দুস শহীদকে বরণ । ছবি :

Manual2 Ad Code

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি:: করোনাকে জয় করে এলাকায় ফেরা মৌলভীবাজার-৪ আসনের সংসদ সদস্য, সাবেক চিফ হুইপ উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এমপিকে দলীয় নেতাকর্মীসহ এলাকাবাসীর উদ্যোগে ব্যতিক্রমীভাবে ফুলেল শুভেচ্ছা জানিয়ে বরণ করা হয়েছে। রোববার দুপুর ২টায় কমলগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে শতাধিক আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ ও পৌরসভা, প্রেসক্লাব, সুশীল সমাজের নেতৃবৃন্দ, জনপ্রতিনিধিরা দুই সারিতে দাঁড়িয়ে রজনী গন্ধার ষ্টিক ও ফুলের তোড়া উপহার দেয়া হয়।

Manual4 Ad Code

উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এমপি করোনায় সুস্থ্য হবার পর প্রথম এলাকায় ফেরার উপজেলা যুবলীগ, পৌরসভার উদ্যোগে ব্যতিক্রমীয় ভাবে বরণ করা আয়োজন করা হয়। যুবলীগ, ছাত্রলীগের কর্মীরা রজনী গন্ধার ষ্টিক ও পৌরসভার কাউন্সিলররা ব্যানার ও ফুলের তোড়া, নিয়ে উপজেলা পরিষদ চত্বরে দুই সারিতে সারিবদ্ধ হন। করোনা জয়ী আব্দুস শহীদ এমপি গাড়ি থেকে নেমে পায়ে হেটে প্রবেশ করার সময় উভয় পাশের দলীয় নেতাকমীরা ফুলের ষ্টিক দিয়ে বরণ করেন।

Manual2 Ad Code

পরে কমলগঞ্জ পৌরসভা, উপজেলা যুবলীগ, উপজেলা ছাত্রলীগ, সরকারী কলেজ ছাত্রলীঘ ও কমলগঞ্জ প্রেসক্লাবের পক্ষ থেকে করোনা জয় করায় ফুলেল শুভেচ্ছা প্রদান করা হয়। বরণ অনুষ্টানে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন কমলগঞ্জ উপজেলা যুবলীগের আহবায়ক, পৌরসভার মেয়র জুয়েল আহমেদ, উপজেলা আওয়ামীলীগ সহ-সভাপতি সিদ্দেক আলী, মহিলা ভাইস চেয়ারম্যান বিলকিস বেগম, উপজেলা বিআরডিবির সাবেক চেয়ারম্যান ইমতিয়াজ আহমেদ বুলবুল, উপজেলা ছাত্রলীগ সভাপতি রাহাত ইমতিয়াজ রিপুল, পৌর কাউন্সিলর রমুজ মিয়া প্রমুখ।

এইবেলা/জেএইচজে

Manual3 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!